News Flash

  • Home
  • Uncategorized
  • শৈত্যপ্রবাহ অব্যাহত কাশ্মীরে, -৭ ডিগ্রি সেলসিয়াসে কাঁপছে শ্রীনগর
Image

শৈত্যপ্রবাহ অব্যাহত কাশ্মীরে, -৭ ডিগ্রি সেলসিয়াসে কাঁপছে শ্রীনগর

শ্রীনগর, ১৯ জানুয়ারি (হি.স.): প্রবল ঠাণ্ডায় জবুথবু গোটা কাশ্মীর উপত্যকা। শৈত্যপ্রবাহ চলছে কাশ্মীর উপত্যকাজুড়ে। শ্রীনগর কাঁপছে মাইনাস ৭ ডিগ্রি সেলসিয়াসে। মাত্রাতিরিক্ত ঠাণ্ডার কারণে পানীয় জলের সঙ্কট দেখা দিয়েছে কাশ্মীর উপত্যকায়। পানীয় জলের বিভিন্ন উৎস জমে বরফ হয়ে গিয়েছে। জমে বরফ হয়ে গিয়েছে ডাল লেক। অন্যান্য হ্রদও জমে গিয়েছে।


জম্মু ও কাশ্মীরের আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার শ্রীনগরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৭.০ ডিগ্রি সেলসিয়াস, পহেলগামে মাইনাস ৮.৪ ডিগ্রি এবং গুলমার্গের মাইনাস ৬.২ ডিগ্রি। কাশ্মীরে এই মুহূর্তে ৪০ দিন ব্যাপী ‘চিল্লাই-কালান’-এর অধীনে। আগামী ৩১ জানুয়ারি শেষ হবে ‘চিল্লাই-কালান’।এমতাবস্থায় আগামী ২৪ জানুয়ারি কাশ্মীর ও লাদাখে পুনরায় তুষারপাতের পূর্বাভাস জারি করল আবহাওয়া দফতর। আবহবিদরা জানিয়েছেন, আগামী ২২ জানুয়ারি পর্যন্ত শৈত্যপ্রবাহ বজায় থাকবে কাশ্মীর ও লাদাখে। ২৪ জানুয়ারি তুষারপাতের সম্ভাবনা রয়েছে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top