News Flash

  • Home
  • Uncategorized
  • আমেরিকায় বজায় থাকছে ভ্রমণ নিষেধাজ্ঞা, ট্রাম্প-এর দাবি দাবিকে উড়িয়ে জানালেন বিডেনের প্রেস সচিব
Image

আমেরিকায় বজায় থাকছে ভ্রমণ নিষেধাজ্ঞা, ট্রাম্প-এর দাবি দাবিকে উড়িয়ে জানালেন বিডেনের প্রেস সচিব

ওয়াশিংটন, ১৯ জানুয়ারি(হি. স.): করোনার কারনে যে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল তা এখনই তুলে নেওয়া হবে না । ডোনাল ট্রাম্প-এর দাবি দাবিকে উড়িয়ে দিয়ে এমনটাই জানিয়ে দিল টিম বিডেন ।রাত পোহালেই শপথ নিতে চলা আমেরিকার রাষ্ট্রপতি জো বিডেনের প্রেস সচিব জেন সাকি টুইট করে জানিয়ে দিয়েছেন, মেডিক্যাল টিমের পরামর্শ মেনে এখনই নিষেধাজ্ঞা তুলবে না প্রশাসন।


আমেরিকায় মোট কোভিড সংক্রমণ আড়াই কোটি ছুঁইছুঁই। দৈনিক সংক্রমণ ১ লক্ষেরও বেশি।এই অবস্থায় সোমবার ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন, ইউরোপের অধিকাংশ দেশ ও ব্রাজিলের উপর করোনার কারণে যে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল তা তুলে নেওয়া হবে। ট্রাম্পের দাবি অনুযায়ী, ২৬ জানুয়ারি থেকে ওই নিষেধাজ্ঞা উঠে যাওয়ার কথা। সেই দাবিকে উড়িয়ে দিয়ে বিডেনের প্রেস সচিব জেন সাকি টুইট করে জানিয়ে দিয়েছেন, মেডিক্যাল টিমের পরামর্শ মেনে এখনই নিষেধাজ্ঞা তুলবে না প্রশাসন। উলটে তাঁর আরও দাবি, ”বরং কোভিড-১৯ সংক্রমণ ছড়িয়ে পড়া আটকাতে বিদেশে ভ্রমণের ক্ষেত্রে জনস্বাস্থ্য বিধি আরও কড়া করার কথা ভাবা হচ্ছে।” ট্রাম্পকে কার্যত বিঁধে সাকি লেখেন, ”অতিমারীর পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। আরও বেশি ছোঁয়াচে ভ্যারিয়্যান্ট ছড়িয়ে পড়ছে বিশ্বজুড়ে। বিদেশে ভ্রমণের উপর থেকে নিষেধাজ্ঞা তোলার এটাই সময় নয়।”

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top