News Flash

  • Home
  • Uncategorized
  • রাফালের গর্জনে মুখরিত হবে রাজধানীর আকাশ
Image

রাফালের গর্জনে মুখরিত হবে রাজধানীর আকাশ

নয়াদিল্লি, ১৮ জানুয়ারি (হি. স.) : প্রতি বছরের মতো এবছরও রাজধানী দিল্লির রাজপথে গণতন্ত্র দিবসের দিন বর্ণাঢ্য সামরিক কুচকাওয়াজ এবং সাংস্কৃতিক শোভাযাত্রা অনুষ্ঠিত হতে চলেছে। উক্ত অনুষ্ঠানে দিল্লির আকাশে উড়তে দেখা যাবে অত্যাধুনিক যুদ্ধবিমান রাফাল। সোমবার দিল্লিতে এক সাক্ষাৎকারে এই কথা জানিয়েছেন বায়ুসেনার মুখপাত্র উইং কমান্ডার ইন্দ্রনীল নন্দী। 

তিনি আরো বলেছেন, ৪২টি বিমান ফ্লাই পাস্ট অংশগ্রহণ করবে। এরমধ্যে ১৫ যুদ্ধবিমান, পাঁচটি সামরিক পণ্যবাহী বিমান, একটি পুরনো যুদ্ধবিমান। সেদিন দিল্লির আকাশপথে গর্জন করে উড়ে যাবে রাফাল যুদ্ধবিমান। এর পাশাপাশি ভারতীয় বায়ুসেনা এবং ভারতীয় স্থল সেনার হেলিকপ্টারও আকাশপথে উড়ে যাবে। কি ধরনের ফরমেশনে এবারের যুদ্ধবিমান এবং হেলিকপ্টারগুলি উড়বে সেই সম্পর্কে বলতে গিয়ে ইন্দ্রনীল নন্দী জানিয়েছেন, যে ফরমেশন বা ধরনের উড়বে সেগুলি হল রুদ্র, সুদর্শন, রক্ষক, একলব্য এবং ব্রহ্মাস্ত্র। রুদ্র ফরমেশনে একটি ডাকোটা এবং দুটি এম আই ১৭ হেলিকপ্টার অংশগ্রহণ করবে অন্যদিকে সুদর্শন ফরমেশনে দুটি চিনুক এবং দুইটি এমআই ১৭ হেলিকপ্টার যোগ দেবে।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top