News Flash

  • Home
  • Uncategorized
  • ২০২৫ সালের মধ্যেই পথ দুর্ঘটনা ৫০ শতাংশ কমিয়ে ফেলা হবে : নীতিন গডকরি
Image

২০২৫ সালের মধ্যেই পথ দুর্ঘটনা ৫০ শতাংশ কমিয়ে ফেলা হবে : নীতিন গডকরি

নয়াদিল্লি, ১৮ জানুয়ারি (হি. স.) : পথ দুর্ঘটনায় এবং সেই সংক্রান্ত মৃত্যু ২০২৫ সালের মধ্যে ৫০ শতাংশ কমিয়ে আনাই লক্ষ্য কেন্দ্রীয় সরকারের। সোমবার রাজধানী দিল্লিতে সড়ক পরিবহনমন্ত্রী নীতিন গড়করি এ কথা জানান। দিল্লির বিজ্ঞান ভবনে জাতীয় পথ নিরাপত্তা মাসের শুভ সূচনা করে তিনি জানান, ২০৩০ সাল পর্যন্ত অপেক্ষা করলে ৬ থেকে ৭ লাখের বেশি মানুষের মৃত্যু হবে পথ দুর্ঘটনায়। তাই অঙ্গীকার নেওয়া হয়েছে যে ২০২৫ সালের মধ্যে পথদুর্ঘটনায় এবং সেই সংক্রান্ত মৃত্যু ৫০ শতাংশ কমিয়ে আনা হবে। এর জন্য জনগণের পূর্ণ সহযোগিতা প্রয়োজন।

এদিনের সভায় নিজের মন্ত্রকের সাফল্যের কথা তুলে ধরে নীতিন গডকরি জানিয়েছেন, প্রত্যেকদিন ৩০ কিলোমিটার রাস্তা তৈরি করার যে লক্ষ্যমাত্রা রাখা হয়েছিল তা পূরণ করা গিয়েছে। চলতি বছরের মার্চ মাসের শেষের দিকে দৈনিক ৪০ কিলোমিটার রাস্তা তৈরির লক্ষ্যমাত্রা পূরণ করা যাবে। উল্লেখ করা যেতে পারে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, সড়ক পরিবহন মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ভি কে সিং, নীতি আয়োগ এর সিইও অমিতাভ কান্ত। জনগণের মধ্যে পথ নিরাপত্তা নিয়ে সচেতনতা গড়ে তুলতে আগামী এক মাস ধরে একাধিক কর্মসূচি নেওয়া হবে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top