News Flash

  • Home
  • Uncategorized
  • ২০২০ সালে উপূসী রেলওয়ের আরপিএফ ৩.৯ কোটিরও অধিক মূল্যের নিষিদ্ধ মাদকজাত সামগ্রীর অবৈধ বহনের ৬২টি ঘটনা শনাক্ত করেছে
Image

২০২০ সালে উপূসী রেলওয়ের আরপিএফ ৩.৯ কোটিরও অধিক মূল্যের নিষিদ্ধ মাদকজাত সামগ্রীর অবৈধ বহনের ৬২টি ঘটনা শনাক্ত করেছে

আগরতলা, ১৮ জানুয়ারি (হি.স.) : গত বছর ২০২০ সালে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের রেলওয়ে সুরক্ষা বাহিনীর (আরপিএফ) কর্তৃক রেলওয়ে চত্বর থেকে নিষিদ্ধ সামগ্রী পাচারের ঘটনা শনাক্ত করে ৩.৯ কোটিরও অধিক মূল্যের মাদক তথা নিষিদ্ধ সামগ্রী উদ্ধার করা হয়েছে। এছাড়া, নিষিদ্ধ সামগ্রী বহন করার অভিযোগে ২৩ জন ব্যক্তিকে আটক করে আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহণের জন্য উদ্ধারকৃত সামগ্রী সহ তাদের উপযুক্ত কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়েছে।

এদিকে, ১১ জানুয়ারি এমন একটি ঘটনায় বদরপুরের আরপিএফ পোস্টের হেড কনস্টেবল রানা দে, কনস্টেবল এইচআর সিং এবং কনস্টেবল অরুণকে নিয়ে গঠিত আরপিএফ-এর একটি দল ০২৫০১ নম্বর ডাউন আগরতলা-নিউদিল্লি স্পেশাল রাজধানী এক্সপ্রেস ট্রেনে তল্লাশি চালানোর সময় তেলিয়ামুড়া-আমবাসা সেকশনের মধ্যে ট্রেনটির বি/৭ নম্বর কামরা থেকে দাবিহীন দুটি ব্যাগ উদ্ধার করেছে। ব্যাগ দুটির মধ্যে প্রায় ৯৯,০০০ টাকা মূল্যের প্রায় ১৬.৫ কেজি গাঁজা পাওয়া গেছে। পরবর্তী সময়ে আমবাসা জিআরপি-র ওসির হাতে উদ্ধারকৃত গাঁজা তুলে দেওয়া হয়েছে এবং এই ঘটনা সম্পর্কে একটি মামলাও দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, ২০২০ সালে পলাতক, নিঃস্ব / পাচারকারীর কবল থেকে বহু শিশু উদ্ধার করার ক্ষেত্রেও উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের রেলওয়ে সুরক্ষা বাহিনী অগ্রণী ভূমিকা পালন করেছে, যার মধ্যে ১০৩ জন অপ্রাপ্তবয়স্ক শিশুও ছিল। এছাড়া, ১৪ জন মানব পাচারকারীকে গ্রেফতারও করেছে আরপিএফ। ২০২০ সালে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের আরপিএফ রেলওয়ে সামগ্রী চুরির ৫৬টি ঘটনা শনাক্ত করার পাশাপাশি ৫.৯ লক্ষেরও অধিক মূল্যের চুরি যাওয়া রেলওয়ে সম্পত্তি উদ্ধার করেছে এবং ১২৫ জন ব্যক্তিকে গ্রেফতার করেছে।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top