মুম্বই, ১৮ জানুয়ারি (হি. স.): মহারাষ্ট্রের গ্রাম পঞ্চায়েত নির্বাচনে জয় জয়কার বিজেপির। এই নির্বাচনের ফলাফলের নিরিখে এক নম্বরে রয়েছে বিজেপি। এখনো পর্যন্ত পাওয়া খবরের ভিত্তিতে ১৮৫৭ মধ্যে ৩৮৮ গ্রাম পঞ্চায়েতে জিতেছে বিজেপি। শিবসেনার দখলে গিয়েছে ৩৭১। এনসিপি পেয়েছে ২৭৯। চতুর্থ স্থানে রয়েছে কংগ্রেস। শতাব্দীপ্রাচীন এই দলটি জিতেছে ২৬২। রাজ ঠাকরে মহারাষ্ট্র নবনির্মাণ সেনা জিতেছে কেবলমাত্র ৫টি গ্রাম পঞ্চায়েতে। মহারাষ্ট্রে ১৫ জানুয়ারি ১৩ হাজার ৮১৪ গ্রাম পঞ্চায়েতে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছিল। করোনা পরিস্থিতির মধ্যেও বিপুল সংখ্যক মানুষ ভোট দিতে এসেছিল। ভোট পড়েছে ৭৯ শতাংশ। স্থানীয় স্তরে গ্রাম পঞ্চায়েত নির্বাচন হলেও রাজনৈতিক দলের কাছেই এর গুরুত্ব অপরিসীম। সবকটি রাজনৈতিক দলের সাংগঠনিক ভিত্তি নিদর্শন পাওয়া যায় এই নির্বাচনের মাধ্যমে।

মহারাষ্ট্রের গ্রাম পঞ্চায়েত নির্বাচনে জয় জয়কার বিজেপির
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















