News Flash

  • Home
  • Uncategorized
  • পুর নিগমের ভোটের লক্ষ্যে বিজেপি জনসম্পর্ক কর্মসূচি
Image

পুর নিগমের ভোটের লক্ষ্যে বিজেপি জনসম্পর্ক কর্মসূচি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জানুয়ারি৷৷ আগরতলা পৌরনিগম এবং পুর সংস্থাগুলির নির্বাচন ঘোষণা করা না হলেও বিজেপি ইতিমধ্যেই নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে৷বিশেষ করে আগরতলা পৌর পরিষদ এলাকায় বিজেপির সাংগঠনিক শক্তি বৃদ্ধি করার ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে৷ এর অঙ্গ হিসেবেই রবিবার ছুটির দিনে মুখ্যমন্ত্রীর নির্বাচনী এলাকা বনমালী পুরের বিভিন্ন ওয়ার্ডে বিজেপি নেত্রী বৃন্দ বাড়ি বাড়ি প্রচারে সামিল হন৷বনমালী পুরের বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে পুরো পরিষদের ভোট প্রচারে জনগণের সঙ্গে জন সংযোগ স্থাপন করেন৷ বিজেপি সদর জেলা সভাপতি ডাক্তার অলক ভট্টাচার্যী, বনমালী মন্ডল সভাপতি দীপক কর সহ অন্যান্যরা চিত্তরঞ্জন রোড এলাকায় বাড়ি বাড়ি প্রচারে যান৷

পুরো নাগরিকদের বাড়ি বাড়ি গিয়ে বিজেপি নেতৃবৃন্দ ওই এলাকার বিভিন্ন সমস্যা সম্পর্কে পুর নাগরিকদের কাছ থেকে তথ্য সংগ্রহ করেন৷আসন্ন পুর নিগম নির্বাচনে দলীয় প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার জন্য তারা আহ্বান জানিয়েছেন৷ পুর নাগরিকদের সঙ্গে জন সংযোগ স্থাপন উপলক্ষেপ্রচারে শামিল হয়ে সদর জেলা সভাপতি ডাক্তার অশোক ভট্টাচার্য বলেন এবারের নির্বাচনে বিজেপি প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হবে বলে তারা আশাবাদী৷প্রচার করে তারা রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি সম্পর্কে জনগণকে অবহিত করেন৷তারা জনগণকে বোঝানোর চেষ্টা করেন বর্তমান সরকার জনগণের কল্যাণে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করার চেষ্টা করে চলেছে৷ বিজেপি সদর জেলা সভাপতি গত বামফ্রন্ট পরিচালিত পুরনিগমের কাজ কর্মের তীব্র সমালোচনা করেন৷ তিনি বলেন বিগত আমলে কাউন্সিলররা সঠিকভাবে কাজ কর্ম পরিচালনা করেন নি৷ সেকারণেই পুরো এলাকায় বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে৷এইসব সমস্যা নিরসনের জন্য আসন্ন নির্বাচনে বিজেপি প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার জন্য তিনি পুর নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top