News Flash

  • Home
  • Uncategorized
  • এই পার্টনারশিপ অনুপ্রেরণা দেবে, ওয়াশিংটন-শার্দুলের প্রশংসা করে বললেন গাভাস্কার
Image

এই পার্টনারশিপ অনুপ্রেরণা দেবে, ওয়াশিংটন-শার্দুলের প্রশংসা করে বললেন গাভাস্কার

ব্রিসবেন, ১৭ জানুয়ারি (হি.স.):  ওয়াশিংটন সুন্দর ও শার্দুল ঠাকুরের দুরুন্ত পারফর্মেন্সে মুগ্ধ সুনীল গাভাস্কারও। ব্রিসবেন টেস্টের তৃতীয় দিনে রবিবার সপ্তম উইকেটে ১২৩ রানের পার্টনারশিপ গড়েন এই দুই ব্যাটসম্যান। তাঁদের অসাধারণ পার্টনারশিপের প্রশংসা করে গাভাস্কার এই পার্টনারশিপ অনুপ্রেরণা দেবে ।


সপ্তম ও অষ্টম ব্যাটসম্যান হিসেবে নেমে অজি বোলিংয়ের দিকে রীতিমত চ্যালেঞ্জ ছুঁড়ে দেন ওয়াশিংটন সুন্দর এবং শার্দুল ঠাকুর। সপ্তম উইকেটে ১২৩ রানের পার্টনারশিপ গড়েন এই দুই ব্যাটসম্যান।যা নিয়ে মন্তব্য করতে গিয়ে সম্প্রচারকারী চ্যানেলকে গাভাস্কার বলেন, ‘‘আমি ভেবেছিলাম বেশি ক্ষণ হয়তো খেলতে পারবে না এই জুটি। তবে, এ ভাবে খেলে যাবে তা ভাবিনি। এই পার্টনারশিপ অনুপ্রেরণা দেবে। শুধু উইকেটে পড়ে থাকেনি ওরা। সুযোগ পেলে রানও তুলেছে।’’    

 
দুই তরুণ ক্রিকেটারের ব্যাটিং দারুণ উপভোগ করেন গাভাস্কার । তিনি বলেন, ‘‘অনেক তরুণ ক্রিকেটার ভারতের জাতীয় দলে খেলার জন্য মুখিয়ে থাকে। কিন্তু এই দুই ব্যাটসম্যান সেই সুযোগের সদ্ব্যবহার করেছে। তবে দলের নিয়মিত সদস্যরা ফিরে এলে ওরা হয়তো সুযোগ পাবে না। কিন্তু ওরা দেখিয়ে দিল, দরকার পড়লে ওরা তৈরি।’’  


তাঁদের আত্মবিশ্বাসী ইনিংসকে প্রশংসায় ভরিয়েছেন বিরাট কোহলি, বীরেন্দ্র শেহওয়াগরা। তাঁদের লড়াইকে ‘দাবাং’ পারফরম্যান্স বলে আখ্যা দিয়েছেন বীরু।
মুলত, এই দুই ব্যাটসম্যানের সৌজন্যেই শেষ টেস্টে লড়াই করছে ভারত। তৃতীয় দিনের শেষে অস্ট্রেলিয়া ৫৪ রানে এগিয়ে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top