News Flash

  • Home
  • Uncategorized
  • কো-উইন অ্যাপে সমস্যা, মহারাষ্ট্রে সোমবার পর্যন্ত বন্ধ টিকাকরণ
Image

কো-উইন অ্যাপে সমস্যা, মহারাষ্ট্রে সোমবার পর্যন্ত বন্ধ টিকাকরণ

মুম্বই, ১৭ জানুয়ারি (হি.স.): কো-উইন অ্যাপে সমস্যার কারণে আগামী সোমবার পর্যন্ত মহারাষ্ট্রে বন্ধ থাকছে করোনাভাইরাস টিকাকরণ প্রক্রিয়া । সার্ভারের গতি কমে যাওয়ায় অনেক কেন্দ্রে তথ্য আপলোড করতে সমস্যা হওয়ায় সোমবার (১৮ জানুয়ারি) পর্যন্ত সমগ্র রাজ্যে টিকাকরণ প্রক্রিয়া বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। আবার মঙ্গলবার থেকে টিকা প্রদান করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য দফতরের কর্তারা।

শনিবার টিকাকরণ প্রক্রিয়ার প্রথম দিনে মহারাষ্ট্রে ২৮,৫০০ জন করোনা যোদ্ধাকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল। কিন্তু সারাদিনে মাত্র ৬৪.৩৪ শতাংশ বা ১৮,৩৩৮ জন টিকার প্রথম ডোজ নিয়েছেন। স্বাস্থ্য দফতরের আধিকারিকদের দাবি, কো-উইন অ্যাপে প্রযুক্তিগত ত্রুটির কারণে যোগাযোগের ক্ষেত্রে সমস্যার মুখে হয়েছিল। সঙ্গে টিকা নেওয়ার বিষয়ে অনেকের শঙ্কাও ছিল। তার জেরে মহারাষ্ট্রে তুলনামূলকভাবে টিকা প্রাপকের সংখ্যা কম হয়েছে।

মহারাষ্ট্রের নাসিক ডিভিশনের সহ-অধিকর্তা পিডি গন্দাল বলেন, ‘সার্ভারের গতি কমে গিয়েছিল। তার জেরে আমাদের ডিভিশনের অনেক কেন্দ্রে তথ্য আপলোড করতে সমস্যা হচ্ছিল।’ তার জেরে সেখানে হাতেকলমেই তথ্য সংগ্রহ করা হচ্ছিল। আরও কয়েকটি বিক্ষিপ্ত প্রান্ত থেকেও কো-উইন অ্যাপের বিভ্রাটের খবর মিলেছে। সেই পরিস্থিতিতে সোমবার (১৮ জানুয়ারি) পর্যন্ত সমগ্র রাজ্যে টিকাকরণ প্রক্রিয়া বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। আবার মঙ্গলবার থেকে টিকা প্রদান করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য দফতরের কর্তারা।

তবে শুধু মহারাষ্ট্রে নয়, পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ, রাজস্থান এবং উত্তরাখণ্ডের কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে কো-উইন অ্যাপ ব্যবহারের সময় সমস্যার মুখে পড়তে হয়েছে। বঙ্গে মুর্শিদাবাদের কান্দি, দক্ষিণ ২৪ পরগনার মতো কয়েকটি জায়গায় কেন্দ্রের কো-উইন অ্যাপে বিভ্রাট দেখা দিয়েছিল।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top