News Flash

  • Home
  • Uncategorized
  • ৮টি ট্রেনের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
Image

৮টি ট্রেনের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

নয়াদিল্লি, ১৭ জানুয়ারি (হি. স.): সর্দার বল্লভভাই প্যাটেলের সম্মানে তৈরি হওয়া স্ট্যাচু অফ ইউনিটিকে পর্যটকদের জন্য আরও আকর্ষণীয় করে তুলতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে গুজরাটের কেভাডিয়া পর্যন্ত আটটি ট্রেনের শুভ সূচনা রবিবার সকালে করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর মূল উদ্দেশ্যই হচ্ছে স্ট্যাচু অফ ইউনিটি পৌঁছতে সাধারণ মানুষের যাতে কোনো রকমের অসুবিধা না হয়। এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি, রেলমন্ত্রী পীযূষ গোয়েল।

যে ট্রেনগুলো উদ্বোধন হয়েছে সেগুলি হল ০৯১০৩/৪ কেভাডিয়া- বারাণসী মহামানা এক্সপ্রেস (সাপ্তাহিক), ০২৯২৭/২৮ দাদর- কেভাডিয়া এক্সপ্রেস (দৈনিক), ০৯২৪৭/৪৮ আহমেদাবাদ-কেভাডিয়া এক্সপ্রেস জন শতাব্দি এক্সপ্রেস (দৈনিক), ০৯১৪৫/ ৪৬ নিজামুদ্দিন- কেভাডিয়া সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেস (পাক্ষিক), ০৯১০৫ /০৬ কেভাডিয়া- রেওয়া এক্সপ্রেস (সাপ্তাহিক), ০৯১১৯/২০ চেন্নাই- কেভাডিয়া এক্সপ্রেস (সাপ্তাহিক), ০৯১০৭/০৮ প্রতাপনগর- কেভাডিয়া মেমু ট্রেন (দৈনিক)। রেলমন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে আহমেদাবাদ- কেভাডিয়া জন শতাব্দী এক্সপ্রেসের ভিস্টা ডোম টুরিস্ট কোচের মতন গড়ে তোলা হয়েছে। এতে করে ট্রেনে বসেই পর্যটকরা প্যানারমিক দৃশ্য দেখতে পারবে।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top