News Flash

  • Home
  • Uncategorized
  • যান্ত্রিক সমস্যা, ভোপালে জরুরি অবতরণ কলকাতাগামী ইন্ডিগোর বিমানের
Image

যান্ত্রিক সমস্যা, ভোপালে জরুরি অবতরণ কলকাতাগামী ইন্ডিগোর বিমানের

ভোপাল, ১৭ জানুয়ারি (হি.স.):  মাঝ আকাশে আচমকা যান্ত্রিক ত্রুটি সুরাট থেকে কলকাতাগামী ইন্ডিগোর একটি যাত্রীবাহী বিমানে। রবিবার দুপুরে  ১৭২ জন যাত্রী নিয়ে গন্তব্যে পৌঁছনোর আগেই ভোপালে জরুরি অবতরণ করতে বাধ্য হল৬ই৩৫৭ নম্বরের ওই বিমানটি । বিমানের যাত্রী এবং কর্মীরা সুরক্ষিত বলে এক বিবৃতিতে জানিয়েছেন ভোপাল বিমানবন্দর অধিকর্তা।

ভোপাল বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, ইন্ডিগোর ওই বিমানটি সুরাত থেকে ১৭২ জন যাত্রীকে নিয়ে কলকাতার উদ্দেশে রওনা দিয়েছিল। কিন্তু ওড়ার কিছু ক্ষণের মধ্যে আচমকাই যান্ত্রিক গন্ডগোল দেখা দেয়। যোগাযোগ করা হয় এয়ার ট্র্যাফিক কন্ট্রোল (এটিসি)-র সঙ্গে। শেষপর্যন্ত এটিসি-র নির্দেশে মাঝপথ থেকে ফিরে এসে ভোপাল বিমানবন্দরে জরুরি অবতরণ করে ওই যাত্রীবাহি বিমানটি। হাঁফ ছেড়ে বাঁচেন উদ্বিগ্ন যাত্রীরাও। বিমানের যাত্রী এবং কর্মীরা সুরক্ষিত বলে এক বিবৃতিতে জানিয়েছেন ভোপাল বিমানবন্দর অধিকর্তা।

ঘটনার জেরে স্বাভাবিক ভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। কী কারণে মাঝ আকাশে বিমানটিতে গন্ডগোল দেখা দিয়েছিল যার জেরে জরুরি অবতরণ করতে হল, তা এখনও স্পষ্ট নয়। সংশ্লিষ্ট বিভাগের বিশেষজ্ঞরা বিমানটি পরীক্ষা করে দেখছেন বলে জানা গিয়েছে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top