News Flash

  • Home
  • Uncategorized
  • গাব্বা টেস্ট ড্র হলে ভারতের কাছে এটাই ইতিহাসের সেরা সিরিজ হবে : শোয়েব আখতার
Image

গাব্বা টেস্ট ড্র হলে ভারতের কাছে এটাই ইতিহাসের সেরা সিরিজ হবে : শোয়েব আখতার

ব্রিসবেন, ১৭ জানুয়ারি (হি.স.):  ভারত যদি গাব্বা টেস্ট ড্র করতেও পারে, তবে এটাই ইতিহাসের সেরা সিরিজ হিসেবে বিবেচিত হওয়া উচিত ভারতীয়দের কাছে। ব্রিসবেন টেস্টে ভারতীয় দলের নবাগতদের দুরন্ত পারফর্মেন্স-এর পর এমনই মন্তব্য করলেন প্রাক্তন পাক পেসার শোয়েব আখতার।

রবিবার রাওয়ালপিন্ডি এক্সপ্রেস বলেন, ‘ওদের (ভারতের) বেশিরভাগ প্লেয়ারের চোট। তবে এটাই ভারতীয় দলের মাহাত্ম্য যে, সব ধাক্কা সামলে বাচ্চাদের (নটরাজন, ওয়াশিংটন, সিরাজ, শার্দুলকে ইঙ্গিত) নিয়ে লড়াই চালাচ্ছে। ওরা (ভারতের নবাগত ক্রিকেটাররা) হয়ত স্বপ্নেও ভাবেনি যে এমন পরিস্থিতিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামতে হবে ওদের। অস্ট্রেলিয়ার পূর্ণ শক্তির আক্রণমকে ভারত প্রতিহত করেছে। আমার বিশ্বাস, এই অর্ধেক শক্তির ভারতীয় দল ফুল ফিট অস্ট্রেলিয়ার থেকেও ভালো খেলছে।’

আখতার আরও বলেন, ‘দলের এত ক্রিকেটার চোট পয়েছে যে, পড়ে রয়েছে মাত্র দু’টো বড় নাম। রোহিত শর্মা আর অজিঙ্কা রাহানে। ভেবে দেখুন, যদি এই দল নিয়ে ভারত যদি টেস্ট ধরে রাখে, তবে এটাই ভারতীয় ক্রিকেটের ইতিহাসে সেরা টেস্ট সিরিজ হয়ে দাঁড়াবে।’

বাস্তবিকই টেস্ট সিরিজ চলাকালীন চোট পেয়ে ছিটকে গিয়েছেন মহম্মদ শামি, উমেশ যাদব, লোকেশ রাহুল, হনুমা বিহারী, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা ও জসপ্রীত বুমরাহ। কোহলি প্রথম টেস্ট খেলে দেশে ফিরেছেন। শেষ টেস্টের প্রথম দিনেই চোট পেয়েছেন নভদীপ সাইনি। এই অবস্থায় ব্রিসবেন টেস্টে মাঠে নামা ভারতীয় দলকে কোনওভাবেই পূর্ণ শক্তির দল বলা যাবে না।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top