News Flash

  • Home
  • Uncategorized
  • আফগানিস্তানে বন্দুকবাজদের হামলা, নিহত সুপ্রিম কোর্টের দুই মহিলা বিচারপতি
Image

আফগানিস্তানে বন্দুকবাজদের হামলা, নিহত সুপ্রিম কোর্টের দুই মহিলা বিচারপতি

কাবুল, ১৭ জানুয়ারি (হি.স.):  আফগানিস্তানের বন্দুকবাজদের তাণ্ডবে প্রাণ গেল সুপ্রিম কোর্টের দুই মহিলা বিচারপতি । রবিবার সকালে ওই রাজধানী কাবুলে দুই মহিলা বিচারপতি গাড়িতে চড়ে কাজে যাওয়ার সময় হামলার ঘটনা ঘটে। তাঁদের লক্ষ্য করে গুলি চালায় এক দল বন্দুকবাজ। শহরের কেন্দ্রস্থলে এমন হামলার জেরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। হামলার জেরে আহত হয়েছেন গাড়ির চালকও। কাবুল পুলিশ সূত্রে এমনটাই জানা গিয়েছে ।

হত্যাকাণ্ডের কথা স্বীকার করে নিয়েছে আফগান প্রশাসন। আফগানিস্তানের অ্যাটর্নি জেনারেলের মুখপাত্র জামশিদ রাসুলি জানিয়েছেন, নিহতরা শীর্ষ আদালতে কর্মরত ছিলেন। এখনও কোনও জঙ্গি গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি। তবে ওই হামলার পিছনে কাদের হাত রয়েছে, তা জানতে শুরু হয়েছে তদন্ত।

আফগানিস্তান জুড়ে রয়েছেন সে দেশের শীর্ষ আদালতের অন্তত ২০০ মহিলা বিচারপতি। সম্প্রতি আফগানিস্তান থেকে আড়াই হাজার সেনা সরিয়ে নেওয়ার ঘোষণা করেছে আমেরিকা। এই আবহে গত কয়েক মাস ধরে দেশ জুড়ে, বিশেষ করে কাবুলে হিংসার ঘটনা বাড়ছে। যা চিন্তার ভাঁজ ফেলেছে আফগান প্রশাসনের কর্তাদের কপালে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top