News Flash

  • Home
  • Uncategorized
  • করোনার বিরুদ্ধে লড়াইয়ে সঞ্জীবনীর মতো কাজ করবে টিকা : হর্ষ বর্ধন
Image

করোনার বিরুদ্ধে লড়াইয়ে সঞ্জীবনীর মতো কাজ করবে টিকা : হর্ষ বর্ধন

নয়াদিল্লি, ১৬ জানুয়ারি (হি.স.): দেশজুড়ে শুরু হয়ে গেল করোনাভাইরাসের টিকাকরণ অভিযান। ব্রিটিশ-সুইডিশ সংস্থা অ্যাস্ট্রাজেনেকা এবং অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রযুক্তি নিয়ে সিরাম ইনস্টিটিউটের তৈরি কোভিশিল্ড এবং ভারত বায়োটেকের কোভ্যাক্সিন, এই দু’টি প্রতিষেধক নিয়েই দেশে টিকাকরণ কর্মসূচি শুরু হয়েছে শনিবার। টিকাকরণ অভিযান শুরু হওয়ার পর কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডাঃ হর্ষ বর্ধন জানিয়েছেন, ‘করোনার বিরুদ্ধে লড়াইয়ে সঞ্জীবনীর মতো কাজ করবে টিকা। এদিন সকালে দিল্লির এইমস-এ উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর উপস্থিতিতে এইমস-এ প্রথম কোভিড-১৯ ভাইরাসের ডোজ দেওয়া হয় মণীশ কুমার নামে একজন সাফাই কর্মীকে। তারপরই করোনার ডোজ নেন এইমস-এর ডিরেক্টর রণদীপ গুলেরিয়া।


দীর্ঘ প্রতীক্ষিত টিকাকরণ অভিযান শুরু হওয়ার পর অত্যন্ত খুশি প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডাঃ হর্ষ বর্ধন। তিনি বলেছেন, ‘আমি ভীষণ খুশি এবং সন্তুষ্ট। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিগত এক বছর ধরে কোভিড-১৯-এর বিরুদ্ধে লড়াই করছিলাম আমরা। করোনার বিরুদ্ধে লড়াইয়ে সঞ্জীবনীর মতো কাজ করবে ভ্যাকসিন। প্রসঙ্গত, টিকাকরণের প্রথম দফায় সরকারি ও বেসরকারি চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদেরই টিকাকরণে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top