News Flash

  • Home
  • Uncategorized
  • যাত্রাপুরে দুই রোহিঙ্গা আটক
Image

যাত্রাপুরে দুই রোহিঙ্গা আটক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জানুয়ারি৷৷ দুই রোহিঙ্গা সহ তিনজনকে আটক করেছে যাত্রাপুর থানার পুলিশ৷ শুক্রবার সকালে তাদেরকে আটক হয়েছে৷ ধৃত দুই রোহিঙ্গার মধ্যে এক যুবতীও রয়েছে৷ যাত্রাপুর থানার পুলিশ জানিয়েছে, ধৃত দুই রোহিঙ্গা হল নিজামুল্লা (১৯) এবং মিনারা (১৮)৷

তারা গত ১৩ জানুয়ারী সকাল সাতটা নাগাদ কাটাতারের বেড়া কেটে বক্সনগরের পুটিয়া সীমান্ত দিয়ে এপাড়ে অনুপ্রবেশ করেছে৷ তারা যাত্রাপুর থানার অধীন মনাইপাথর এলাকার বাসিন্দা ইক্রাম হুসেইনের বাড়িতে অবস্থান করে৷ এদিকে, যাত্রাপুর থানার পুলিশের কাছে গোপন সূত্রে খবর ছিল বলে এদেরকে আটক করা সম্ভব হয়েছে৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top