News Flash

  • Home
  • Uncategorized
  • সমগ্র বিশ্ব আত্মনির্ভর ভারতের সাক্ষী থাকছে : যোগী আদিত্যনাথ

সমগ্র বিশ্ব আত্মনির্ভর ভারতের সাক্ষী থাকছে : যোগী আদিত্যনাথ

লখনউ, ১৬ জানুয়ারি (হি. স.): করোনা টিকাকরণ অভিযানের মাধ্যমে গোটা বিশ্ব ভারতের আত্মনির্ভর সম্ভাবনার সাক্ষী থাকবে। শনিবার এ কথা জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।


এদিন দেশজুড়ে করোনা টিকাকরণ অভিযানের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ বিষয়ে টুইট করে যোগী আদিত্যনাথ লেখেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তত্ত্বাবধানে দেশজুড়ে করোনা প্রতিষেধক টিকাকরণ অভিযান শুরু হয়ে গিয়েছে। করোনা থেকে রক্ষার্থে আত্মনির্ভর ভারতের এই ঐতিহাসিক অভিযান নির্ণায়ক যুদ্ধ হিসেবে প্রতিপন্ন হবে। স্বদেশী প্রতিষেধক নির্মাণের ক্ষেত্রে ভারতীয় বিজ্ঞানীদের কুর্নিশ জানিয়ে যোগী আদিত্যনাথ জানিয়েছেন, প্রধানমন্ত্রীর দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্ব এবং বৈজ্ঞানিকদের অঙ্গীকারবদ্ধ কঠোর শ্রম দেশজুড়ে করোনা প্রতিষেধকের টিকাকরণের মাধ্যমে সফল হতে চলেছে। আত্মনির্ভর ভারতের সম্ভাবনার সাক্ষী থাকছে গোটা বিশ্ব।

প্রসঙ্গত, দেশের সব কটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ৩০০৬ সেশন সাইট গড়ে তোলা হয়েছে। এদিন প্রতিটি সেশানে ১০০ জনকে টিকা দেওয়া হবে। প্রত্যেক দিন সকাল ন’টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত টিকাকরণ অভিযান হবে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top