News Flash

  • Home
  • Uncategorized
  • কাল শুরু টিকাকরণ, প্রথম পর্যায়ে পাবেন ৫৫ শতাংশ স্বাস্থ্যকর্মী
Image

কাল শুরু টিকাকরণ, প্রথম পর্যায়ে পাবেন ৫৫ শতাংশ স্বাস্থ্যকর্মী

আগরতলা, ১৪ জানুয়ারি (হি. স.) ৷৷ স্বস্তির মুহুর্তের অপেক্ষায় গোটা দেশ৷ ১৬ জানুয়ারী সারা দেশের সাথে ত্রিপুরায় প্রথম পর্যায়ের করোনা-র টিকাকরণ হবে৷ ১৫২টি টিকা কেন্দ্রে ৩০৪ জন টিকা প্রদানকারী সহ মোট ৯৮০ জনের দল নিয়ে প্রস্তুত ত্রিপুরাও৷ বিশেষ টিকাকরণ কেন্দ্র হিসেবে চিহ্ণিত আগরতলা টাউন হল-এ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার ত্রিপুরায় এই ঐতিহাসিক কর্মসূচির সূচনা করবেন৷ প্রথম ধাপে স্বাস্থ্য কর্মীদের মধ্যে ৫৫ শতাংশ-কে টিকা দেওয়া হবে৷


এ-বিষয়ে আজ সন্ধ্যায় সচিবালয়ে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বলেন, প্রথম ধাপে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক থেকে ত্রিপুরা ৫৬৫০০ করোনা-র টিকা পেয়েছে৷ তার মধ্যে ৫৫৮২০ টিকা সারা ত্রিপুরায় সরবরাহ করা হয়েছে৷ তাঁর কথায়, পশ্চিম জেলায় ১৭৫০০, উত্তর ত্রিপুরা জেলায় ৫৭২০, ঊনকোটি জেলায় ৩২৫০, ধলাই জেলায় ৬৩০০, খোয়াই জেলায় ৪৬৯০, সিপাহীজলা জেলায় ৫৬০০, গোমতী জেলায় ৬২৫০ এবং দক্ষিণ ত্রিপুরা জেলায় ৬৫১০ করোনা-র টিকা ইতিমধ্যে পৌছে গেছে৷ আগামী ১৬ জানুয়ারী ওই টিকা প্রদান করা হবে৷

তিনি জানান, সারা ত্রিপুরায় ১৫২টি টিকাকরণ কেন্দ্র স্থাপন করা হয়েছে৷ এছাড়া ১৭টি বিশেষ টিকাকরণ কেন্দ্র স্থাপিত হয়েছে৷ এর মধ্যে অন্যতম কেন্দ্র হল আগরতলা টাউন হল৷ তিনি বলেন, ১৭টি টিকাকরণ কেন্দ্রের উদ্বোধন হবে৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আগরতলা টাউন হল-এ টিকাকরণ কর্মসূচির সূচনা করবেন৷ তাঁর কথায়, ১৬ জানুয়ারি ৩০৪ জন টিকা দেওয়ার কাজে নিয়োজিত থাকবেন৷ তাদের সহ পুলিশ ও অন্যান্যদের নিয়ে মোট ৯৮০ জন করোনা-র টিকাকরণ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে নিয়োজিত থাকবেন৷


শিক্ষামন্ত্রী বলেন, ত্রিপুরায় বর্তমানে ৪৫৪৩২ জন স্বাস্থ্য কর্মী রয়েছেন৷ তাদের মধ্যে ৫৫ শতাংশ স্বাস্থ্য কর্মী-কে প্রথম ধাপে টিকা দেওয়া হবে৷ বাকিদের পরবর্তী ধাপে দেওয়ার পরিকল্পনা রয়েছে৷ স্বাস্থ্য কর্মীদের সকলকে এখনই দেওয়া সম্ভব হচ্ছে না, কারণ প্রথম টিকা দেওয়ার ২৮ দিন পর দ্বিতীয় টিকা দিতে হবে৷ সে-ক্ষেত্রে যে পরিমান টিকা এসেছে তাতে সকল স্বাস্থ্য কর্মী-কে একসাথে টিকাকরণ সম্ভব হচ্ছে না৷ এদিন তিনি জানান, দ্বিতীয় ধাপে পুলিশ, সশস্ত্র বাহিনীর জওয়ান, আধা সামরিক বাহিনীর জওয়ান, পুর কর্মী এবং রাজস্ব দফতরের কর্মীদের করোনা-র টিকা দেওয়া হবে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top