News Flash

  • Home
  • Uncategorized
  • কেন্দ্রের কৃষি আইনের প্রশংসা করল আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার আইএমএফ
Image

কেন্দ্রের কৃষি আইনের প্রশংসা করল আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার আইএমএফ

নয়াদিল্লি, ১৫ জানুয়ারি (হি.স.): ভারত সরকারের আনা তিনটি কৃষি আইনের প্রশংসা করল আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার  (আইএমএফ )। শুক্রবার আইএমএফের তরফে শুক্রবার বলা হয় এই তিনটি কৃষি আইন ভারতের কৃষিক্ষেত্রে সংস্কারের একটা বড় পদক্ষেপ হতে পারে।

মোদী সরকারের আনা তিনটি কৃষি বিলের বিরোধিতা করে দিল্লিতে আন্দোলন করছেন কৃষকরা । তারা তিনটি বিলই বাতিল করার দাবি তুলেছেন । এরকম আবস্থায় কৃষি আইন নিয়ে বড়সড় সার্টিফিকেট পেয়ে গেল কেন্দ্র সরকার। তাও আবার একেবারে আন্তর্জাতিক সংস্থার।  ভারত সরকারের আনা তিনটি কৃষি আইনের প্রশংসা করল আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার  (আইএমএফ )।  শুক্রবার আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের বিশেষজ্ঞরা বলছেন,”আমাদের বিশ্বাস এই তিনটি কৃষি আইন ভারতের কৃষিক্ষেত্রে সংস্কারের একটা বড় পদক্ষেপ হতে পারে। এই আইনের ফলে কৃষকরা সরাসরি ক্রেতার কাছে পণ্য বিক্রি করতে পারবেন। ফলে মিডলম্যানের দাপট কমবে এবং কৃষকরা নিজেদের ফসলের অতিরিক্ত দাম পাবেন।” কৃষি আইনের প্রশংসা করলেও, এর ফলে যারা প্রভাবিত হবেন, বা যেসব মিডলম্যানরা কাজ হারাবেন, তাঁদের জন্য বিকল্প ব্যবস্থার প্রয়োজন বলে কেন্দ্রকে সতর্কও করে দিয়েছে আইএমএফ।

আন্তর্জাতিক অর্থভাণ্ডার যেভাবে আইনগুলির প্রশংসা করল তা নিঃসন্দেহে কেন্দ্রকে রাজনৈতিকভাবে অক্সিজেন জোগাবে। আসলে, কেন্দ্রও ঠিক এই উদ্দেশ্য নিয়েই কৃষি আইনগুলি পাশ করিয়েছে। তবে, কৃষকদের দাবি এই আইনের ফলে বর্তমানের মান্ডিতে ন্যূনতম সহায়ক মূল্যে ফসল বিক্রির প্রথা উঠে যাবে। এবং বাজার দখল করবে বেসরকারি সংস্থা। আর সেটা নিয়েই যত বিপত্তি।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top