News Flash

  • Home
  • Uncategorized
  • ভারতীয় সেনাবাহিনী সর্বদা দেশকে গর্বিত করেছে : প্রধানমন্ত্রী
Image

ভারতীয় সেনাবাহিনী সর্বদা দেশকে গর্বিত করেছে : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৫ জানুয়ারি (হি.স.): সেনা দিবসে ভারতীয় সেনাবাহিনীকে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্যালুট জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বিশেষ দিনে ভারতের পরাক্রমী সৈনিক এবং তাঁদের পরিবারের সদস্যদের হার্দিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার সকালে টুইট করে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘আমাদের সেনাবাহিনী শক্তিশালী, সাহসী ও সংকল্পবদ্ধ এবং সর্বদা দেশকে গর্বিত করেছে। সমস্ত দেশবাসীর পক্ষ থেকে ভারতীয় সেনাবাহিনীকে আমি স্যালুট জানাচ্ছি।’
প্রধানমন্ত্রী ছাড়াও সেনা দিবসে ভারতীয় সেনাবাহিনীকে স্যালুট জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং প্রমুখ।

বীরত্ব ও শক্তির প্রতীক ভারতীয় সেনাবাহিনী : অমিত শাহ
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টুইট করে লিখেছেন, ‘বীরত্ব ও শক্তির প্রতীক ভারতীয় সেনাবাহিনী। দেশের সাহসী সৈন্যদের অদম্য সাহস ও ত্যাগের প্রতি স্যালুট জানাই। দেশের প্রতি তাঁদের নিঃস্বার্থ সেবা উৎসর্গের জন্য দেশ গর্বিত।’

বীরত্ব এবং ত্যাগের জন্য ভারতীয় সেনাকে স্যালুট জানাই : রাজনাথ সিং
প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং টুইটারে লেখেন, অদম্য সাহস, বীরত্ব এবং ত্যাগের জন্য ভারতীয় সেনাবাহিনীকে স্যালুট জানাই।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top