News Flash

  • Home
  • Uncategorized
  • সাহসী সৈনিকদের প্রতি দেশ চিরকাল কৃতজ্ঞ থাকবে : রাষ্ট্রপতি
Image

সাহসী সৈনিকদের প্রতি দেশ চিরকাল কৃতজ্ঞ থাকবে : রাষ্ট্রপতি

নয়াদিল্লি, ১৫ জানুয়ারি (হি.স.): সেনা দিবসে ভারতীয় সেনাবাহিনীকে স্যালুট জানালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ভারতীয় সেনাবাহিনীকে সেনা দিবসের অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি টুইটারে লিখেছেন, সাহসী ও প্রতিজ্ঞাবদ্ধ সৈনিকদের প্রতি দেশ চিরকাল কৃতজ্ঞ থাকবে। বৃহস্পতিবার সকালে টুইট করে রাষ্ট্রপতি লিখেছেন, ‘সেনা দিবসে, ভারতীয় সেনাবাহিনীর বীর পুরুষ ও মহিলাদের অভিনন্দন। দেশ সেবায় যাঁরা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন, সেই সমস্ত সাহসীদের আমরা স্মরণ করছি। সাহসী ও প্রতিজ্ঞাবদ্ধ সৈনিক, ভেটেরান এবং তাঁদের পরিবারের প্রতি দেশ চিরকাল কৃতজ্ঞ থাকবে।’

১৫ জানুয়ারি ঠিক কী কারণে সেনা দিবস পালিত হয়, নেপথ্যে রয়েছে গৌরবময় ইতিহাস। দেশ স্বাধীন হয়েছিল ১৯৪৭ সালের ১৫ আগস্ট। কিন্তু দেশের সেনা প্রধানের পদে তারপরেও বহাল ছিলেন এক ইংরেজ যোদ্ধা, নাম- জেনারেল স্যার ফ্রান্সিস বুচার। তাঁর নেতৃত্বেই চলছিল স্বাধীন ভারতের সেনাবাহিনী। তারপর ১৯৪৯ সালের ১৫ জানুয়ারি দায়িত্বের হস্তান্তর ঘটে, ভারতীয় সেনাবাহিনীর প্রধানের দায়িত্ব নেন ভারতীয় সৈনিক লেফট্যানেন্ট জেনারেল কে.এম. কারিয়াপ্পা। আর সেই থেকেই এই দিনটিকে ভারতীয় সেনাবাহিনী ‘সেনা দিবস’ হিসাবে উদযাপন করে আসছে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top