News Flash

  • Home
  • Uncategorized
  • কৃষক আন্দোলন : নবম বৈঠকও নিষ্ফলা, ১৯ জানুয়ারি দশম দফার বৈঠকে বসবে দু’পক্ষ
Image

কৃষক আন্দোলন : নবম বৈঠকও নিষ্ফলা, ১৯ জানুয়ারি দশম দফার বৈঠকে বসবে দু’পক্ষ

নয়াদিল্লি, ১৫ জানুয়ারি (হি.স.): মিলল না রফাসূত্র। নবম বৈঠকও নিষ্ফলা । শুক্রবার দিল্লির বিজ্ঞান ভবনে মূলত দু’টি বিষয় নিয়ে কেন্দ্রের সঙ্গে বৈঠকে বসেছিলেন আন্দোলনরত কৃষকরা। প্রথমত, তিনটি কৃষি আইন প্রত্যাহার এবং দ্বিতীয়ত, এমএসপি গ্যারান্টি অ্যাক্ট। কিন্তু দিনভর দীর্ঘ বৈঠকের পরও রফাসূত্র মেলেনি। তাই কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১৯ জানুয়ারি, মঙ্গলবার দশম দফার বৈঠকে বসবে দু’পক্ষ।

 ভারতীয় কিষান ইউনিয়নের মুখপাত্র রাকেশ টিকাইত বৈঠক শেষে সাংবাদিকদের জানান সুপ্রিম কোর্টের কমিটি নয়, তাঁরা কেবল কথা বলবেন সরকারের সঙ্গেই। তবে এদিনের বৈঠকেও যে রফাসূত্র বেরোয়নি, সেকথাও জানাতে ভোলেননি তিনি। তাঁর বক্তব্য, ”আমাদের দাবি অনুযায়ী, এমএসপি দেওয়ার ব্যাপারে গ্যারান্টি এবং নতুন তিনটি কৃষি আইন প্রত্যাহার-কোনওটাই এখন হয়নি। আমরা সুপ্রিম কোর্টের গঠিত কমিটির কাছে যাব না। কেবল কেন্দ্রের সঙ্গেই কথা বলব।” তবে বৈঠকের আগেই অবশ্য সাধারণতন্ত্র দিবসের দিন ট্রাক্টর নিয়ে রেড ফোর্ট থেকে ইন্ডিয়া গেট পর্যন্ত প্যারেড প্রসঙ্গে তিনি বলেন, সুপ্রিম কোর্ট যদি প্যারেড না করার নির্দেশ দেয়, তাহলে ওইদিন তা আয়োজিত হবে না। তবে পরবর্তী অন্য কোনওদিন কৃষকরা প্যারেড আয়োজন করবেন।

এদিকে, কেন্দ্রীয় কৃষিমন্ত্রী জানান, ”এদিনের বৈঠক ভেস্তে গেলেও আমরা আন্দোলনরত কৃষকদের সঙ্গে আলোচনা জারি রাখব। দু’পক্ষ কথা বলেই এই সমস্যা মেটাবে। দিল্লির এই ঠান্ডার মধ্যেও কৃষকরা যেভাবে আন্দোলন করছেন, তা নিয়ে চিন্তিত কেন্দ্র।” এর পাশাপাশি কৃষি আইনকে কংগ্রেসকেও কটাক্ষ করেন তিনি।

প্রসঙ্গত, গত সেপ্টেম্বর মাসে সংসদে পাশ হওয়া তিনটি কৃষি আইন নিয়ে বিগত প্রায় দেড় মাস ধরে দিল্লির বিভিন্ন সীমানায় চলছে কৃষক । দেশের নানা জায়গা থেকে আসা লক্ষ লক্ষ কৃষক তাতে শামিল। তাঁদের দাবি, অবিলম্বে, ‘কৃষক বিরোধী’ তিনটি আইন-ই প্রত্যাহার করতে হবে কেন্দ্র সরকারকে। তবে সম্প্রতি কৃষি আইনে স্থগিতাদেশ দেওয়ার পাশাপাশি আইনগুলি নিয়ে আলোচনার জন্য চার সদস্যের একটি কমিটি গড়েছে সুপ্রিম কোর্ট ।  

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top