News Flash

  • Home
  • Uncategorized
  • বিজেপি নেতার বাড়িতে জ্বলল নাশকতার আগুন
Image

বিজেপি নেতার বাড়িতে জ্বলল নাশকতার আগুন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জানুয়ারি৷৷ গোমতী জেলার কাকড়াবন শালগড়া মন্ডলের হুরিজলায় এক বিজেপি নেতার বাড়িতে অগ্ণিকাণ্ডের ঘটনা ঘটেছে৷ অগ্ণিকাণ্ডে বিজেপি নেতা নির্মল দাসের বাড়িটি সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে গেছে৷


এটি একটি নাশকতামূলক অগ্ণিকাণ্ডের ঘটনা বলে অভিযোগ মিলেছে৷ তবে কে বা কারা এই অগ্ণিকাণ্ডের ঘটনা সংঘটিত করেছে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি৷ পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷বিজেপি নেতার বাড়িতে অগ্ণিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে৷

পুলিশ পরিস্থিতির দিকে সতর্ক দৃষ্টি রেখে চলেছে৷উল্লেখ্য রাজ্যের বিভিন্ন স্থানে রাজনৈতিক সন্ত্রাসের ঘটনা দিন দিন বেড়ে চলেছে৷বাড়িঘরে অগ্ণিসংযোগ খুন সন্ত্রাস এবং নানা অসামাজিক কার্যকলাপ বৃদ্ধি পেতে থাকায় সাধারণ মানুষ রীতিমতো আতঙ্কে দিন কাটাচ্ছেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top