News Flash

  • Home
  • Uncategorized
  • কৃষি আইনের বিরোধীতায় রাজপথে প্রতিলিপি পুড়িয়ে বিক্ষোভ প্রদর্শন এআইকেএসসিসি-র
Image

কৃষি আইনের বিরোধীতায় রাজপথে প্রতিলিপি পুড়িয়ে বিক্ষোভ প্রদর্শন এআইকেএসসিসি-র

আগরতলা, ১৪ জানুয়ারী (হি. স.)৷৷ বিতর্কিত কৃষি আইনের বিরোধিতায় অখিল ভারতীয় কিষান সংঘর্ষ সমিতি আজ আগরতলায় আইনের প্রতিলিপি পুড়িয়েছে৷ এই বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমেই ত্রিপুরায় মকর সংক্রান্তি পালন করা হচ্ছে বলে দাবি করেছেন সিপিএম নেতা তথা সমিতির রাজ্য সম্পাদক পবিত্র কর৷ এদিন রাজধানীর প্যারাডাইস চৌমুহনী-তে বিক্ষোভকারীরা কৃষি আইনের প্রতিলিপি পুড়িয়েছে৷


এ-বিষয়ে পবিত্র কর বলেন, আমরা তিনটি কৃষি আইনের প্রতিলিপি পুড়িয়ে মকর সংক্রান্তি পালন করছি৷ তাঁর দাবি, এআইকেএসসিসি এবং অন্য কিষান সংগঠনের ডাকে দেশব্যাপী আন্দোলনের কর্মসূচি হিসেবে ত্রিপুরায় ওই বিক্ষোভ প্রদর্শিত হয়েছে৷ সারা দেশে কৃষকরা কয়েক হাজার প্রতিলিপি পুড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করেছেন৷


তিনি বলেন, কৃষক-রা দিল্লি-র সীমান্তে কনকনে ঠান্ডায় বিক্ষোভ প্রদর্শন করছেন৷ কারণ তাদের দিল্লি-তে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷ তিনি আক্ষেপের সুরে বলেন, কৃষি আইনের বিরোধিতায় বিক্ষোভ প্রদর্শন করতে গিয়ে ৭০ জনের অধিক কৃষকের মৃত্যু হয়েছে৷ তিনি সুর চড়িয়ে বলেন, সুপ্রিম কোর্ট কৃষি আইনে স্থগিতাদেশ দিয়েছে ঠিকই কিন্তু ওই আইন বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন থামবে না, কৃষক-রা এমনই সিদ্ধান্ত নিয়েছেন৷ তিনি দৃঢ়তার সাথে বলেন, পাঁচ শতাধিক কৃষক সংগঠন কৃষি আইনের বিরোধিতায় সারা দেশে বিক্ষোভ প্রদর্শন করছে৷ ২৬ জানুয়ারী প্যারেড সমাপ্ত হওয়ার পর কৃষক-রা ট্র্যাক্টর নিয়ে প্যারেড করবেন৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top