News Flash

  • Home
  • Uncategorized
  • ৬.২ তীব্রতার ভূমিকম্পে লণ্ডভণ্ড ইন্দোনেশিয়া, মৃত্যু ৩৫ জনের
Image

৬.২ তীব্রতার ভূমিকম্পে লণ্ডভণ্ড ইন্দোনেশিয়া, মৃত্যু ৩৫ জনের

জাকার্তা, ১৫ জানুয়ারি (হি.স.): শক্তিশালী ভূমিকম্পে লণ্ডভণ্ড হয়ে গেল ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপ। ৬.২ তীব্রতার ভূমিকম্পে ভেঙে পড়েছে বহু ঘর-বাড়ি, ভেঙে পড়েছে একটি হাসপাতাল ও হোটেল। জোরালো ভূমিকম্প ও বেশ কয়েকবারের আফটার শকে মৃত্যু হয়েছে কমপক্ষে ৩৫ জনের, এছাড়াও প্রায় ৭০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। স্থানীয় সময় অনুযায়ী শুক্রবার ভোররাত ২.১৮ মিনিট নাগাদ ৬.২ তীব্রতার ভূমিকম্পে কেঁপে ওঠে ইন্দোনেশিয়ার সুলাওয়েসি আইল্যান্ড। ভূমিকম্পের উৎসস্থল ছিল মাজেনে শহর থেকে ৬ কিলোমিটার (৩.৭৩ মাইল) উত্তর-পূর্বে, ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল মামুজু শহর থেকে ৩৬ কিলোমিটার (২২ মাইল) দক্ষিণে, ভূপৃষ্ঠের ১৮.৪ কিলোমিটার গভীরে।


ভূমিকম্পের তীব্রতার ভেঙে পড়ে বহু ঘর-বাড়ি, দু’টি হোটেল ও হাসপাতাল। পশ্চিম সুলাওয়েসির দুর্যোগ ব্যাবস্থাপনা এজেন্সির প্রধান ডি মজিদ বলেছেন, মাজেনে শহর এবং পার্শ্ববর্তী মামুজু শহরে মোট ৩৫ জনের মৃত্যু হয়েছে ও ৭০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। ভূমিকম্পে ভূমিধসের ঘটনা ঘটে, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। প্রশাসন সূত্রের খবর, পশ্চিম সুলাওয়েসি প্রদেশের মামুজু শহরে ভূমিকম্পের তীব্রতায় ভেঙে পড়ে একটি হাসপাতাল। ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে যান রোগী, চিকিৎসক ও নার্সরা। মামুজু শহরে ভূমিকম্পের পরই রাস্তায় ফাটল ধরে যায়। শক্তিশালী ভূমিকম্পের পরই আতঙ্কে নিরাপদ স্থানে গিয়ে দাঁড়ান মানুষজন। ভূমিকম্পের পর সুনামির কোনও সতর্কতা জারি করা হয়নি। প্রায় ২৬ বার আফটার শক অনুভূত হয়।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top