News Flash

  • Home
  • Uncategorized
  • ১৫০৭ জন শীঘ্রই চাকুরী পাচ্ছেন : আইনমন্ত্রী
Image

১৫০৭ জন শীঘ্রই চাকুরী পাচ্ছেন : আইনমন্ত্রী

আগরতলা, ১৪ জানুয়ারি (হি. স.)৷৷ ত্রিপুরায় সরকার পরিবর্তন হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৭৫৫১ জনকে চাকুরী দেওয়া হয়েছে৷ এছাড়া আরও ১৫০৭ জন খুবই অল্প সময়ের মধ্যে চাকুরী পেতে চলেছেন৷ শুধু তাই নয়, আরও ১৪,১৭৩ টি চাকুরী প্রদানে প্রক্রিয়া চলছে৷


এ-বিষয়ে আজ সন্ধ্যায় সচিবালয়ে আইন মন্ত্রী রতন লাল নাথ বলেন, আগামী ২০ জানুয়ারির পর থেকে শিক্ষক পদে ১৪৬৮ জন-কে অফার দেওয়া শুরু হবে৷ তাঁদের মধ্যে অস্নাতক ৫৭১ জন এবং স্নাতক শিক্ষক পদে ৮৯৭ জন রয়েছেন৷ তাঁর বক্তব্য টিআরবিটি-র কাছে যা চেয়েছিলাম তা পাওয়া যায়নি৷ তিনি বলেন, অস্নাতক শিক্ষকের জন্য ১৭২৫ জন এবং স্নাতক শিক্ষক পদে ২১১৬ জন-কে বাছাই করে দেওয়ার জন্য শিক্ষা দফতর টিআরবিটি–র কাছে প্রস্তাব দিয়েছিল৷ কিন্তু, স্নাতক ১২১৯ জন এবং স্নাতক শিক্ষক পদে ১১৫৪ জন-কে বাছাই করে দিতে পারেনি বোর্ড৷ তাই পুনরায় টেট পরীক্ষা-র আয়োজন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে৷ এদিকে, অস্নাতক পদে ২৮ জন এবং স্নাতক পদে ১১ জন শিক্ষক পদে চাকুরী-তে সম্মতি দিয়েছেন৷ তাঁদেরও শীগ্রই অফার দেওয়া হবে বলে শিক্ষামন্ত্রী জানিয়েছেন৷ তিনি বলেন, কেন্দ্রীয় টেট পরীক্ষায় উত্তীর্ণদেরও চাকুরী প্রদানে মন্ত্রিসভার অনুমোদনের অপেক্ষায় রয়েছে শিক্ষা দফতর৷

এদিন তিনি দাবি করেন, ত্রিপুরায় সরকার পরিবর্তন হওয়ার পর এখন পর্যন্ত ৭৫৫১ জন-কে চাকুরী দেওয়া হয়েছে৷ তাঁদের মধ্যে ২৯৪৪ জন নিয়মিত, ২২৫০ জন চুক্তিভিত্তিক, ১৯৫৬ জন আউটসোর্চিং এবং ডাই-ইন-হারনেস ৪০১ জন চাকুরী পেয়েছেন৷ সাথে শীগ্রই শিক্ষক পদে অফার প্রাপ্তির অপেক্ষায় থাকা ১৫০৭ জন রয়েছেন৷ এছাড়া ১১৮০০ চাকুরীর প্রক্রিয়া চলছে৷ ওই চাকুরীর মন্ত্রিসভা ও অর্থ দফতরের অনুমোদন ইতিমধ্যেই মিলেছে৷ সাথে তিনি যোগ করেন, আগামী কিছুদিনের মধ্যে ২৩৭৩ টি চাকুরীর জন্য টিআরবিটি প্রক্রিয়া শুরু করবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top