News Flash

  • Home
  • Uncategorized
  • দ্বিতীয়বার ইমপিচমেন্টের সম্মুখীন ট্রাম্প, প্রস্তাবের পক্ষে ভোট ২৩২
Image

দ্বিতীয়বার ইমপিচমেন্টের সম্মুখীন ট্রাম্প, প্রস্তাবের পক্ষে ভোট ২৩২

ওয়াশিংটন, ১৪ জানুয়ারি (হি.স.): আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের মেয়াদ শেষ হতে আর মাত্র এক সপ্তাহ বাকি। কিন্তু, সেই মেয়াদ শেষ হওয়ার আগেই ক্যাপিটল বিল্ডিংয়ে হামলার জেরে ইমপিচমেন্টের সম্মুখীন হলেন আমেরিকার বিদায়ী প্রেসিডেন্ট। আমেরিকার ইতিহাসে ডোনাল্ড ট্রাম্পই প্রথম প্রেসিডেন্ট, যিনি দু’বার ইমপিচমেন্টের সম্মুখীন হলেন। ইউএস হাউসের স্পিকার ন্যান্সি পেলোসি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ‘কেউ আইনের উর্দ্ধে নয়। তা সে প্রেসিডেন্টই হোক না কেন!’ আমেরিকার সময় অনুযায়ী বুধবার (ভারতীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার) ইমপিচমেন্ট প্রস্তাবের উপর ভোটাভুটি হয় আমেরিকান কংগ্রেসে। ঘটনাক্রমে ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির ১০ জন প্রতিনিধি যোগ দিয়েছেন ডেমোক্র্যাটদের সঙ্গে।


আমেরিকার সংবিধানের ২৫ নম্বর সংশোধনী অনুযায়ী কোনও প্রেসিডেন্ট দায়িত্ব পালনে অক্ষম হলে তাঁর বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব এনে মেয়াদ শেষ হওয়ার আগেই তাঁকে সরিয়ে দেওয়া যায়। সেই মতো ট্রাম্পকে সরানোর দাবি জানিয়েছিলেন ডেমোক্র্যাটরা। কিন্তু, বিদায়ী ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স সেই প্রস্তাব খারিজ করে দেন। স্পিকার ন্যান্সি পেলোসিকে লিখিতভাবেও জানান তিনি। কিন্তু বিষয়টা সেখানেই থেমে থাকেনি। এর পর আইনসভায় একটি প্রস্তাব এনে ভোটাভুটি হয়েছে। ট্রাম্পের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনা হবে কি না, তা নিয়েও ভোটাভুটি হয়। ট্রাম্পের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব নে স্পিকার ন্যান্সি পেলোসি বলেছেন, ‘আইনসভা এটাই জানান দিচ্ছে যে, কেউ আইনের উর্দ্ধে নয়। এমনকি আমেরিকার প্রেসিডেন্টও।’ ট্রাম্পকে ইমপিচ করার জন্য ভোট দিয়েছেন ম,মোট ২৩২ জন আইন প্রণেতা, তাঁদের মধ্যে ১০ জন রিপাবলিকান।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top