News Flash

  • Home
  • Uncategorized
  • মধুপুর সীমান্তে পাচার বাণিজ্য রমরমা, বিএসএফের ভূমিকা নিয়ে অসন্তোষ
Image

মধুপুর সীমান্তে পাচার বাণিজ্য রমরমা, বিএসএফের ভূমিকা নিয়ে অসন্তোষ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জানুয়ারি৷৷ সিপাহী জলা জেলার বিশালগড় মহাকুমার মিয়াপাড়া জওয়ানরা সীমান্তে টহল দেওয়ার সময় ৪৫ কেজি কেজি শুকনো গাঁজা আটক করতে সক্ষম হয়েছেন৷ সংবাদ সূত্রে জানা গেছে মিয়াপাড়া বিএসএফ ক্যাম্পের জওয়ানরা সীমান্তে যখন টহল দিচ্ছিল তখন পাচারকারীরা ওই সীমান্তপথে গাজা পাচারের চেষ্টা করছিল৷


বিষয়টি লক্ষ্য করে টহলরত বিএসএফ জওয়ানরা এগিয়ে আসলে বিএসএফের ধাওয়া পাচারকারীরা পালিয়ে যায়৷ পালিয়ে যাওয়ার সময় তারা গাঁজা সীমান্তের ওপারে পাঠাতে পারেনি কিংবা সঙ্গে করে সেখান থেকে নিয়ে যেতে পারিনি৷ সীমান্ত সংলগ্ণ এলাকাতে গাঁজা গুলি ফেলে পালিয়ে যায় পাচারকারীরা৷ সেখান থেকে শুকনো গাঁজা উদ্ধার করে বিএসএফের টহলদারি বাহিনী৷ উদ্ধার করা শুকনো গাজা মধুপুর থানার পুলিশের হাতে তুলে দিয়েছে বিএসএফ জওয়ানরা৷ উদ্ধার করা গাজার আনুমানিক বাজার মূল্য পাঁচ লক্ষাধিক টাকা বলে জানা গেছে৷বিএসএফের তরফ থেকে জানানো হয়েছে বিএসএফের কঠোর নজরদারির ফলেই পাচারকারীরা সীমান্তের ওপারে গাঁজা পাচার করতে সক্ষম হয়নি৷ সীমান্ত এলাকায় ফেলে যাওয়া গাঁজা উদ্ধার করতে সক্ষম হলেও গাজা পাচারকারীদের আটক করতে পারেনি বিএসএফ জওয়ানরা৷

এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও বিএসএফের তরফ থেকে জানানো হয়েছে৷ উল্লেখ্য মিয়াপাড়া সীমান্ত এলাকা দিয়ে প্রতিনিয়ত গাঁজা সহ অন্যান্য নেশাজাতীয় সামগ্রী বাংলাদেশে পাচার করা হচ্ছে৷ বিএসএফের টহল এবং নজরদারির দুর্বলতার সুযোগে কাজে লাগিয়ে পাচারকারীরা এ ধরনের কাজকর্ম প্রতিনিয়ত চালিয়ে যাচ্ছে বলে স্থানীয় জনগণের তরফ থেকে অভিযোগ করা হয়েছে৷ বিএসএফ সতর্ক থাকলে যে পাচারের চেষ্টা ব্যর্থ করা সম্ভব গাজা উদ্ধারের ঘটনার মধ্য দিয়েই তার প্রমাণ মিলেছে বলেও তারা দাবি করেছেন৷সীমান্ত এলাকায় বিএসএফের টহল এবং নজরদারি বাড়ানোর জন্য সীমান্ত এলাকায় বসবাসকারী জনগণ সহ অন্যান্যরা জোরালো দাবি জানিয়েছেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top