News Flash

  • Home
  • Uncategorized
  • হিংসার কোনও ব্যাখ্যা হয় না, দোষীদের বিচার হবেই : ট্রাম্প

হিংসার কোনও ব্যাখ্যা হয় না, দোষীদের বিচার হবেই : ট্রাম্প

ওয়াশিংটন, ১৪ জানুয়ারি (হি.স.): ক্যাপিটল বিল্ডিংয়ে হিংসাত্মক হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করলেন আমেরিকার বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হিংসা, ধ্বংসলীলা বন্ধ হোক, ট্রাম্প নিজেই এমনটা চাইছেন। ট্রাম্পের মতে, ‘আমরা রাজনৈতিক হিংসা নিয়ন্ত্রণের বাইরে যেতে দেখেছি, দাঙ্গা, ধ্বংসলীলাও দেখেছি। এসব বন্ধ হওয়া উচিত। আপনি ডেমোক্র্যাট হন অথবা রিপাবলিকান, বামপন্থী অথবা বামপন্থী, হিংসার কোনও ব্যাখ্যা হয় না।’ ভিডিও বার্তায় ট্রাম্প বলেছেন, কোনও অজুহাত নয়। আমেরিকা একটি আইনের দেশ। গত সপ্তাহে হিংসার ঘটনায় যাঁরা জড়িত ছিল, তাঁদের বিচার হবেই।


ক্যাপিটল বিল্ডিংয়ে যাঁরা হামলা চালিয়েছিল তাঁদের নিন্দা করে ট্রাম্প বলেছেন, ‘আমার একজন প্রকৃত সমর্থক কখনওই রাজনৈতিক হিংসা সমর্থন করতে পারেন না, আমার কোনও সমর্থক আইনের অবমাননা করতে পারে বলে আমি মনে করি না। আমার কোনও সমর্থক আমেরিকানদের হয়রানি করতে পারেন না। যদি কেউ এমনটা করে থাকে, তাহলে সে আমাদের আন্দোলনকে সমর্থন করে না, আপনারা সেই আন্দোলন এবং আমাদের দেশকে আক্রমণ করছেন। আমরা তা বরদাস্ত করব না।’

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top