News Flash

  • Home
  • Uncategorized
  • বাম সরকার বেকারদের সাথে ছেলেখেলা করেছে, ১০৩২৩ নিয়ে সরব হলেন অজয় বিশ্বাস
Image

বাম সরকার বেকারদের সাথে ছেলেখেলা করেছে, ১০৩২৩ নিয়ে সরব হলেন অজয় বিশ্বাস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জানুয়ারি৷৷ বিগত বামফ্রন্ট সরকারের চাকরি নীতি এবং বর্তমান সরকারের চাকরিচ্যুত শিক্ষকদের নিযুক্ত বিষয় নিয়ে তালবাহানায় সরব হলেন প্রাক্তন সাংসদ অজয় বিশ্বাস৷ বুধবার আগরতলায় আয়োজিত সাংবাদিক সম্মেলনে প্রাক্তন সাংসদ অজয় বিশ্বাস অভিযোগ করেন গত বামফ্রন্ট সরকার নিয়ম- নীতি লংঘন করে যাদেরকে চাকুরীতে নিয়োগ করেছিল তারা আজ জীবন-জীবিকা নিয়ে এক অসহায় পরিস্থিতির সম্মুখীন হয়েছেন৷


এর দায় তারা কোনোভাবেই অস্বীকার করতে পারবে না৷বাম আমলের চাকরি নীতির তীব্র সমালোচনা করতে গিয়ে প্রাক্তন সাংসদজয় বিশ্বাস বলেন বিগত বামফ্রন্ট সরকার চাকরি দেওয়ার ক্ষেত্রে বেকারদের সঙ্গে রীতিমতো ছেলেখেলা করেছে৷ স্থির বেতনে পাঁচ বছরের জন্য বেকারদের সরকারি চাকরিতে নিযুক্ত করেছে বিগত বামফ্রন্ট সরকার৷ এ ধরনের নীতি ভূ-ভারতে কোথাও নেই বলেও তিনি উল্লেখ করেন৷ বর্তমানে চাকরিচ্যুত শিক্ষক-শিক্ষিকারা আন্দোলন চালিয়ে গেলেও বর্তমান সরকার তাদের প্রতি সহানুভূতি না দেখানোয় তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন৷


তিনি রাজ্য সরকারের ভূমিকার তীব্র সমালোচনা করেন৷ অবিলম্বে তাদেরকে নিযুক্তির ব্যবস্থা করতো তিনি জানিয়েছেন৷ উল্লেখ্য চাকরিচ্যুত শিক্ষক-শিক্ষিকারা বিগত একটানা ৩৮ দিন ধরে রাজধানী আগরতলা শহরের সিটি সেন্টারের সামনে গণবস্থান সংগঠিত করে আসছেন৷ ইতিমধ্যেই হতাশাগ্রস্ত হয়ে এবং বিনা চিকিৎসায় ৮১জনের মৃত্যু হয়েছে৷সরকার তাদেরকে নিযুক্তির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করলে এইসব পরিবারগুলি আরো অসহায় হয়ে পড়বে বলে তিনি মনে করেন৷বিষয়টি মানবিক ও সহানুভূতির দৃষ্টিভঙ্গি দিয়ে দেখার জন্য রাজ্য সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top