News Flash

  • Home
  • Uncategorized
  • রহস্যজনক ভাবে পুলিশ কর্মীর মৃতদেহ উদ্ধার
Image

রহস্যজনক ভাবে পুলিশ কর্মীর মৃতদেহ উদ্ধার

আগরতলা, ১৩ জানুয়ারি (হি. স.)৷৷ গভীর রাতে কর্মস্থলে ড্রেনের পাশে পুলিশ কর্মীর মৃতদেহ উদ্ধার হয়েছে৷ তীর্থমুখ-এ রহস্যজনক এই মৃত্যুর ঘটনায় আলোড়ন তৈরি হয়েছে৷
গোমতী ত্রিপুরা জেলায় করবুক মহকুমায় তীর্থমুখ-এ ডুম্বুর মকর সংক্রান্তির মেলা উপলক্ষ্যে পুলিশ ক্যান্টিনের দায়িত্বে থাকা হাবিলদার অমর চন্দ্র দত্ত-র মৃতদেহ গতকাল গভীর রাতে উদ্ধার হয়েছে৷ তাঁর মাথায় আঘাতের চিহ্ণ রয়েছে বলে মৃতের ছেলে দাবি করেছে৷ তাঁকে খুন করা হয়েছে বলেও সন্দেহ মৃতের পরিবারের৷


পুলিশ জানিয়েছে, অমর চন্দ্র দত্ত উদয়পুর জেলাশাসক কার্যালয়ে কর্মরত৷ ডুম্বুর মেলা উপলক্ষ্যে তাঁকে ক্যান্টিনের দায়িত্ব দেওয়া হয়েছে৷ তিনি উদয়পুর মহারানী এলাকার বাসিন্দা৷ পুলিশের দাবি, মেলা উপলক্ষ্যে তৈরি অস্থায়ী ক্যান্টিন-এ নিরাপত্তার দায়িত্বে থাকা বেশ কয়েকজন পুলিশ কর্মী রয়েছেন৷ সাথে অমর চন্দ্র দত্ত-ও ছিলেন৷ গভীর রাতে তিনি ক্যান্টিনের বাইরে গিয়েছিলেন৷ এরপর রাত দুইটা নাগাদ ড্রেনের পাশে তাঁর মৃতদেহ উদ্ধার হয়েছে৷ মৃতের ছেলে এদিন দাবি করেছেন তাঁর বাবা শারীরিক দিক দিয়ে সম্পূর্ণ সুস্থ ছিলেন৷ তাই, তাকে খুন করা হয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top