News Flash

  • Home
  • Uncategorized
  • ট্রাম্পের ইউটিউব চ্যানেল সাসপেন্ড, নীতি লঙ্ঘনের দায়ে হুঁশিয়ারি

ট্রাম্পের ইউটিউব চ্যানেল সাসপেন্ড, নীতি লঙ্ঘনের দায়ে হুঁশিয়ারি

ওয়াশিংটন, ১৩ জানুয়ারি (হি.স.): টুইটার, ফেসবুক ও ইনস্টাগ্রামের পর এবার ইউটিউব। আমেরিকার বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এবার কোণঠাসা করল ইউটিউবও। নীতি লঙ্ঘনের দায়ে হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি ডোনাল্ড ট্রাম্পের ইউটিউব চ্যানেল থেকে সরিয়ে দেওয়া হল ভিডিও। এখানেই শেষ নয়, ট্রাম্পের চ্যানেলকে সাসপেন্ডও করেছে ইউটিউব। ট্রাম্পের চ্যানেলে আপলোড হওয়া নতুন ভিডিও-র প্রেক্ষিতে হিংসার সম্ভাবনা রয়েছে, এই কারণে দেখিয়ে বিদায়ী প্রেসিডেন্টের চ্যানেল থেকে ভিডিও সরিয়ে দিয়েছে ইউটিউব।

আমেরিকার সময় অনুযায়ী মঙ্গলবার গভীর রাতে ইউটিউব বিবৃতিতে জানিয়েছে, ট্রাম্পের চ্যানেলটি নুন্যতম ৭ দিনের জন্য নতুন ভিডিও আপলোড অথবা লাইভ স্ট্রিমিংয়ের জন্য বন্ধ রাখা হয়েছে, প্রয়োজনে সময়সীমা বাড়ানো হতে পারে। উল্লেখ্য, ক্যাপিটল বিল্ডিংয়ে ট্রাম্প-সমর্থকদের হামলার পর থেকেই বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইট ট্রাম্পকে কোণঠাসা করে দিয়েছে। ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট ইতিমধ্যেই পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে, ফেসবুকও অনির্দিষ্টকালের জন্য ট্রাম্পের ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে। একইপথে হেঁটেছে ইনস্টাগ্রাম। এবার ইউটিউবও ট্রাম্পের চ্যানেল সাসপেন্ড করল এক সপ্তাহের জন্য।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top