News Flash

  • Home
  • Uncategorized
  • নাবালিকাকে গনধর্ষণ করে হত্যা, চাঞ্চল্য মুজাফফরপুরে
Image

নাবালিকাকে গনধর্ষণ করে হত্যা, চাঞ্চল্য মুজাফফরপুরে

পাটনা, ১৩ জানুয়ারি (হি. স.): নাবালিকাকে গণধর্ষণ করে পুড়িয়ে মারার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বিহারের মুজাফফরপুরে। 

পুলিশের তরফ থেকে জানানো হয়েছে ১১ জানুয়ারি, সোমবার এক নাবালিকাকে গণধর্ষণ করে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়। নিগৃহীতাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এনে চিকিৎসা শুরু করা হয়। বুধবার সকালে নিগৃহীতার মৃত্যু হয় বলে জানা গিয়েছে। 

নিগৃহীতার বাবা পুলিশের কাছে ইতিমধ্যেই এফআইআর দায়ের করেছে। এই গণধর্ষণের পেছনে চারজনের হাত রয়েছে বলে জানা গিয়েছে। নারকীয় এই ঘটনা তদন্ত করে দেখছে পুলিশ। সাব ডিভিশনাল পুলিশ অফিসার রাজেশ কুমার শর্মা জানিয়েছেন গোটা ঘটনার তদন্ত চলছে। উল্লেখ করা যেতে পারে সম্প্রতি উত্তরপ্রদেশের হাথরাসে একই কায়দায় গণধর্ষণ সংগঠিত করে হত্যা করার চেষ্টা করা হয়। ফলে সেই ঘটনারই ছায়া দেখা গেল মুজাফফরপুরে। প্রশ্নের মুখে রাজ্যের আইনশৃঙ্খলা।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top