News Flash

  • Home
  • Uncategorized
  • অস্ত্রশস্ত্র সহ চার উগ্রপন্থী গ্রেফতার
Image

অস্ত্রশস্ত্র সহ চার উগ্রপন্থী গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম/ আগরতলা, ১২ জানুয়ারি৷৷ চার উগ্রপন্থী ত্রিপুরা পুলিশের জালে ধরা পড়েছে৷ ধৃতদের মধ্যে একজন অসমের বাসিন্দাও রয়েছে৷ তাদের সাথে প্রচুর অস্ত্রশস্ত্র এবং চাঁদার রশিদ ও অন্যান্য সামগ্রী উদ্ধার হয়েছে৷


পুলিশ জানিয়েছে, আজ মঙ্গলবার ভোররাতে চার উগ্রপন্থীকে গ্রেফতার করা হয়েছে৷ তাঁদের সিপাহিজলা জেলার জম্পুইজলা মহকুমার টাকারজলা থানাধীন অর্জুন ঠাকুরপাড়া থেকে পুলিশ জালে তুলেছে৷ তাদের পরিচয় দিতে গিয়ে পুলিশ জানিয়েছে, আনন্দবাজার থানাধীন ভান্ডারিমার বাসিন্দা লালথাঙ্গা রিয়াং (২৮), খেদাছড়া থানাধীন দুইগঙ্গার বাসিন্দা জীবন রিয়াং (৩৮), ফুলডুঙশেইয়ের বাসিন্দা গঙ্গারাম রিয়াং এবং দক্ষিণ অসমের হাইলাকান্দি জেলার কাটলিছড়া থানাধীন ঘাড়মুড়া বাসিন্দা সিংহমণি রিয়াংকে আজ ভোররাতে গ্রেফতার করা হয়েছে৷ তাঁদের মধ্যে গঙ্গারাম রিয়াং এনএলএফটি-র স্বঘোষিত লেফটেন্যান্ট বলে পরিচয় পাওয়া গেছে৷

সবচেয়ে উদ্বেগের বিষয়, বাকি তিনজনের মধ্যে একজন সিংহমণি রিয়াং অসমের হাইলাকান্দি জেলার৷ সে ইউডিএলএফবি উগ্রপন্থী দলের সদস্য৷ তাদের কাছ থেকে ৯ এমএম পিস্তল একটি, পয়েন্ট ২২ পিস্তল একটি, পয়েন্ট ২২ ম্যাগাজিন একটি, ১৭ রাউন্ড কার্তুজ, চাঁদার রশিদ ২০টি, বিদেশি সংস্থা টেলি টক-এর সিম দুটি, দেশী এয়ারটেল সিম একট, জিও সিম একটি, মোবাইল কিবোর্ড তিনটি, অ্যান্ড্রয়েড মোবাইল একট, মোবাইল চার্জার একটি, নগদ ৭৩০ টাকা এবং একটি ছোট ডায়েরি উদ্ধার হয়েছে৷


তাদের বিরুদ্ধে টাকারজলা থানায় বেআইনি এবং বেআইনিভাবে অস্ত্র রাখার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে৷ তবে, হাইলাকান্দির উগ্রপন্থী দলের সদস্যকে গ্রেফতারের ঘটনায় ত্রিপুরা পুলিশের মহানির্দেশক ভিএস যাদবের আশঙ্কাই সত্যি প্রমাণিত হয়েছে৷ তিনি বলেছিলেন, উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন উগ্রপন্থী গোষ্ঠী একত্রিত হচ্ছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top