News Flash

  • Home
  • Uncategorized
  • সাইবার অপরাধের পর্দাফাঁস, কাশ্মীরে ধৃত ২৩ জন অভিযুক্ত
Image

সাইবার অপরাধের পর্দাফাঁস, কাশ্মীরে ধৃত ২৩ জন অভিযুক্ত

শ্রীনগর, ১৩ জানুয়ারি (হি.স.): কাশ্মীরে সাইবার জালিয়াতি এবং হ্যাকিংয়ের বড়সড় চক্রের পর্দাফাঁস করল কাশ্মীর পুলিশ। শ্রীনগরের (কাশ্মীর জোন) সাইবার পুলিশ স্টেশনে দায়ের হওয়া একটি এফআইআর-এর ভিত্তিতে মোট ২৩ জনকে গ্রেফতার করেছে কাশ্মীর পুলিশ। বুধবার কাশ্মীর পুলিশের আইজি বিজয় কুমার জানিয়েছেন, ‘সাইবার জালিয়াতি এবং হ্যাকিংয়ের দায়ে শ্রীনগরের (কাশ্মীর জোন) সাইবার পুলিশ স্টেশনে একটি এফআইআর দায়ের হয়, এরপর শ্রীনগর জেলার বিভিন্ন কল সেন্টারে অভিযান চালানো হয়। মোট ২৩ জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।’ 

পুলিশ সূত্রের খবর, চলতি মাসেই (২০২১ সালের ২ জানুয়ারি) সাইবার পুলিশ স্টেশনে একটি এফআইআর দায়ের হয়েছিল, তথ্যপ্রযুক্তি আইনের ৬৬, ৬৬-বি, ৬৬-সি এবং ভারতীয় দণ্ডবিধির ৪১৯ ও ৪২০ ধারায় মামলা রুজু করা হয়েছিল। সেই এফআইআর-এর ভিত্তিতে শ্রীনগর জেলার বিভিন্ন কল সেন্টারে হানা দিয়ে মোট ২৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top