News Flash

  • Home
  • Uncategorized
  • রক্তচাপ স্বাভাবিক, ভেন্টিলেটর থেকে সরানো হয়েছে শ্রীপাদকে
Image

রক্তচাপ স্বাভাবিক, ভেন্টিলেটর থেকে সরানো হয়েছে শ্রীপাদকে

পানাজি, ১৩ জানুয়ারি (হি.স.): ভেন্টিলেটর সাপোর্ট থেকে সরানো হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী শ্রীপাদ নায়েককে। বুধবার ভেন্টিলেটর সাপোর্ট থেকে সরিয়ে নেওয়ার পর কেন্দ্রীয় আয়ূষ এবং প্রতিরক্ষা মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রীকে অনুনাসিক অক্সিজেন দেওয়া হয়েছে। বুধবার এমনটাই জানিয়েছেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত। গোয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন কেন্দ্রীয় আয়ূষ এবং প্রতিরক্ষা মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী তথা উত্তর গোয়ার সাংসদ শ্রীপাদ নায়েক। এদিন শ্রীপাদ নায়েকের শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ার পর গোয়ার মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ভেন্টিলেটর সাপোর্ট থেকে সরানো হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী শ্রীপাদ নায়েককে। তাঁকে অনুনাসিক অক্সিজেন দেওয়া হয়েছে। 

গোয়ার মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কেন্দ্রীয় মন্ত্রীর শারীরিক অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে। আগামী ২৪ ঘন্টা তাঁকে সম্পূর্ণ পর্যবেক্ষনে রাখবেন গোয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসকরা। ইতিমধ্যেই দিল্লির এইমস থেকে পৌঁছেছে বিশেষজ্ঞ ডাক্তারদের একটি টিম। ওই টিমের প্রধান ডাঃ রাজেশ্বরী জানিয়েছেন, তিনি (শ্রীপাদ নায়েক) ভালোভাবে শ্বাস নিচ্ছেন। শরীরের রক্তচাপ এবং অন্যান্য প্যারামিটার সন্তোষজনক। প্রসঙ্গত, গত সোমবার সন্ধ্যায় কর্ণাটকের উত্তর কন্নড় জেলায় আঙ্কোলায় দুর্ঘটনার কবলে পড়েছিল শ্রীপাদর টয়োটা গাড়ি। দুর্ঘটনায় সময় গাড়িতে তাঁর স্ত্রী, ব্যক্তিগত সচিব দীপক-সহ পরিবারের চার সদস্য ছিলেন। দুর্ঘটনায় মৃত্যু হয় কেন্দ্রীয় মন্ত্রীর স্ত্রী এবং তাঁর সচিবের।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top