News Flash

  • Home
  • Uncategorized
  • গণতন্ত্রকে বাঁচাতে যুব সমাজকে রাজনীতিতে আসতে হবে : প্রধানমন্ত্রী
Image

গণতন্ত্রকে বাঁচাতে যুব সমাজকে রাজনীতিতে আসতে হবে : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১২ জানুয়ারি (হি.স.): পরিবারতান্ত্রিক রাজনীতিকে শেষ করতে হলে, যুব সমাজকে রাজনীতিতে আসতে হবে। বাঁচাতে হবে ভারতের গণতন্ত্রকে। মঙ্গলবার দ্বিতীয় জাতীয় যুব সংসদ অনুষ্ঠানে এমনই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বলেছেন, পরিবারতান্ত্রিক রাজনীতি আমাদের দেশের কাছে একটা বড় চ্যালেঞ্জ, যা সমূলে উৎখাত করতে হবে।

মঙ্গলবার স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তী উপলক্ষ্যে সংসদের সেন্ট্রাল হলে দ্বিতীয় জাতীয় যুব সংসদ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় বলেন, ‘আপনাদের সকলকে জাতীয় যুব দিবসের অনেক অনেক শুভেচ্ছা। স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তীর এই দিন আমাদের সকলকে নতুন অনুপ্রেরণা দেয়। আজকের দিন বিশেষ হওয়ার আরও একটি কারণ হল, এবার জাতীয় যুব সংসদ অনুষ্ঠান দেশের সংসদের সেন্ট্রাল হলে আয়োজিত করা হয়েছে। এই সেন্ট্রাল হল আমাদের সংবিধান তৈরির সাক্ষী।’ প্রধানমন্ত্রী বলেন, ব্যক্তিত্ব গঠন, প্রতিষ্ঠান নির্মাণের অনন্য উপহার দিয়েছিলেন স্বামীজী। এই বিষয়ে আলোচনা অনেক কমই হয়।


এদিনের অনুষ্ঠানে নতুন জাতীয় শিক্ষা নীতি সম্পর্কে প্রধানমন্ত্রী বলেছেন, ‘দেশ নির্মাণে একটি ধাপ হল নতুন জাতীয় শিক্ষা নীতি। আমরা একটি ইকো-সিস্টেম তৈরি করছি, যা আমাদের যুব সমাজকে আরও ভাল সুযোগ প্রদান করবে। আমাদের যুব সমাজ নিজেদের প্রতিভা এবং স্বপ্নকে যাতে বিকশিত করতে পারেন সেই লক্ষ্যে ইকো-সিস্টেম তৈরি করা হচ্ছে। নতুন জাতীয় শিক্ষা নীতির লক্ষ্য মূলত দেশের সার্বিক উন্নয়ন ও প্রগতি। শিক্ষাব্যবস্থা হোক, সামাজিক ব্যবস্থা হোক অথবা আইনী নির্দিষ্টকরণ, সমস্ত বিষয়গুলিকে মাথায় রাখা হচ্ছে।’


প্রধানমন্ত্রী এদিন বলেন, ‘আগে দেশে এমন ধারণা ছিল যে, যদি কেউ রাজনীতির দিকে মনোনিবেশ করেন, তাহলে পরিবারের সদস্যরা বলতেন তাঁদের সন্তানের অবনতি হয়েছে। কারণ আগে রাজনীতি মানেই ছিল, ঝগড়া, বিবাদ, লুট এবং দুর্নীতি। বলতে শোনা যেত, সবকিছু বদলে যেতে পারে কিন্তু রাজনীতি কখনওই নয়। কিন্তু, এখন সৎ মানুষজনও রাজনীতিতে সুযোগ পাচ্ছেন। সততা এবং কর্মক্ষমতা রাজনীতির শর্ত হয়ে উঠছে। পরিবার তান্ত্রিক রাজনীতিকে শেষ করতে হলে, যুব সমাজকে রাজনীতিতে আসতে হবে। আমাদের গণতন্ত্রকে বাঁচাতে হবে।’ প্রধানমন্ত্রী আরও বলেন, যে সমাজ সঙ্কটের মধ্যেও প্রগতির রাস্তা তৈরি করা শিখতে পারে, সেই সমাজ নিজের ভবিষ্যত নিজেই লেখে।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top