News Flash

  • Home
  • Uncategorized
  • স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে খুন করে আত্মহত্যার চেষ্টা ব্যক্তির
Image

স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে খুন করে আত্মহত্যার চেষ্টা ব্যক্তির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জানুয়ারি৷৷ সোমবার ত্রিপুরার ধলাই জেলা সদর আমবাসায় স্ত্রী ও শাশুড়িকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছেন এক ব্যক্তি৷ ঘটনা সংগঠিত করে ওই ব্যক্তি নিজেও বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করেছিলেন৷ এদিকে লোমহর্ষক জোড়া খুনের ঘটনায় এলাকাবাসী প্রচণ্ড উত্তেজিত হয়ে উঠেছেন৷ খবর পেয়ে পুলিশ ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়৷ খুনের ঘটনায় অভিযুক্ত নারায়ণ দাসকে পুলিশ গ্রেফতার করেছে৷ দুটি মৃতদেহ উদ্ধার করে পুলিশ ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে৷ এদিকে, ধৃত নারায়ণ দাসকেও চিকিৎসার জন্য হাসপাতালে ভরতি করেছে পুলিশ৷


আমবাসা থানার ওসি জানিয়েছেন, আজ সকাল ১১টা নাগাদ খবর আসে, রামকৃষ্ণ মিশন রোডের আমবাসা কলোনি এলাকায় জয়া শাহি এবং কাজলি শাহি খুন হয়েছেন৷ খবর পেয়ে পুলিশবাহিনী নিয়ে তিনি ঘটনাস্থলে ছুটে যান৷ সেখানে উত্তেজিত স্থানীয় জনগণ বাড়ি ঘেরাও করে রেখেছিলেন৷ কারণ, খুনের ঘটনায় অভিযুক্ত নারায়ণ দাস ওইসময় ঘরের ভেতরেই ছিলেন৷ তিনি বলেন, দীর্ঘ চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে৷ সাথে নারায়ণ দাসকেও গ্রেফতার করা হয়েছে, জানান ওসি৷

ওসির কথায়, পশ্চিম ত্রিপুরা জেলায় সদর মহকুমার অধীন হাঁপানিয়া মধ্যপাড়ার বাসিন্দা নারায়ণ দাস আজ সকালে ট্রেনেএ শ্বশুর বাড়ি এসেছিলেন৷ এর পর তিনি দা দিয়ে কুপিয়ে স্ত্রী জয়া শাহি এবং শাশুড়ি কাজলি শাহিকে খুন করেছেন৷ তাঁদের দুই পুত্র সন্তানও রয়েছে৷ তাঁদের কাছ থেকে খুনের ঘটনায় কিছু বিবরণ পাওয়া গেছে৷


ওসি বলেন, স্ত্রী ও শাশুড়িকে খুন করার বিষ পানে আত্মহত্যার চেষ্টা করেছেন নারায়ণ দাস৷ তাঁকে চিকিৎসার জন্য কুলাই জেলা হাসপাতালে ভরতি করা হয়েছে৷ তিনি বলেন, ওই ঘটনায় এলাকাবাসী প্রচণ্ড উত্তেজিত হয়ে উঠেছিলেন৷ কিন্তু, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে৷ ঘটনাস্থলে আমবাসা মহকুমা পুলিশ আধিকারিক এবং ফরেন্সিক টিম গিয়েছিলেন৷ তাঁর কথায়, হত্যার কারণ এখনও জানা সম্ভব হয়নি৷ তবে, হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার হয়েছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top