News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে সাংবাদিক, সংবাদকর্মী ও তাদের পরিবারকে অগ্রাধিকারের ভিত্তিতে করোনা টিকা দেবে সরকার
Image

রাজ্যে সাংবাদিক, সংবাদকর্মী ও তাদের পরিবারকে অগ্রাধিকারের ভিত্তিতে করোনা টিকা দেবে সরকার

আগরতলা, ১২ জানুয়ারী : প্রথম সারির করােনা যােদ্ধা সাংবাদিক, সংবাদকর্মী ও তাদের পরিবারকে অগ্রাধিকারের ভিত্তিতে করােনা ভ্যাকসিন দেবে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আজ আগরতলা প্রেসক্লাবের সম্পাদক প্রণব সরকারকে রাজ্য সরকারের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

শ্রী সরকার আজ মহাকরণে মুখ্যমন্ত্রী শ্রীদেবের সাথে সাক্ষাৎ করে এই বিষয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে শ্রীদেব করােনা ভ্যাকসিন নিয়ে রাজ্য সরকারের এই সিদ্ধান্তের কথা জানান। মুখ্যমন্ত্রী জানান, সাংবাদিকরাও প্রথম শ্রেণীর করােনা যােদ্ধা। তাই তাদেরকেও অগ্রাধিকারের ভিত্তিতে করােনা ভ্যাকসিনের আওতায় আনা হবে।

এর আগে আগরতলা প্রেসক্লাবের সম্পাদক শ্রী সরকার মুখ্যমন্ত্রী শ্রী দেবকে এক চিঠি দিয়ে রাজ্যের প্রথম শ্রেণীর করােনা যােদ্ধা সাংবাদিক ও তাদের পরিবারকে অগ্রাধিকারের ভিত্তিতে করােনা ভ্যাকসিন দেওয়ার জন্য অনুরােধ করেছিলেন। এই পরিপ্রেক্ষিতেই রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে আগরতলা প্রেসক্লাব। আগরতলা প্রেসক্লাবের সম্পাদক শ্ৰী সরকার রাজ্য সরকারের এই সিদ্ধান্তের জন্য মুখ্যমন্ত্রী শ্ৰী দেবকে অভিনন্দন জানিয়েছেন।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top