News Flash

  • Home
  • Uncategorized
  • ১০২ অ্যাম্বুলেন্সে যমজ সন্তানের জন্ম দিলেন প্রসূতি
Image

১০২ অ্যাম্বুলেন্সে যমজ সন্তানের জন্ম দিলেন প্রসূতি

নিজস্ব প্রতিনিধি, কাঞ্চনপুর, ১১ জানুয়ারি৷৷ প্রযুক্তি আর দক্ষতাকে কাজে লাগিয়ে স্বাস্থ্য পরিসেবাকে অন্য মাত্রায় পৌছে দিয়েছে ১০২ এম্বুলেন্স পরিষেবা৷ এরই একটি নিদর্শন দেখা গেল কাঞ্চনপুর মহকুমায়৷ রবিবার গভীর রাতে এক প্রসুতি প্রসব যন্ত্রণায় ভুগছিলেন৷


১০২ নম্বরে কল করার সঙ্গে সঙ্গেই চলে আসে এম্বুলেন্সটি অনিমা রানী নাথের বাড়িতে৷ এম্বুলেন্স এর ইমারজেন্সি মেডিকেল টেকনোলজিস্ট দেবু নাথ এবং ড্রাইভার হিমাংশু দেব নাথ প্রসব যন্ত্রণায় কাতর প্রসুতি মাকে নিয়ে কাঞ্চনপুর পূব দাস পাড়া থেকে কাঞ্চনপুর মহকুমা হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয়৷ রাস্তায় প্রসব যন্ত্রণা প্রচন্ড হলে ড্রাইভার এম্বুলেন্স দাঁড় করান৷ মেডিকেল টেকনোলজিস্ট দেবু নাথ প্রসুতিকে এক কন্যা সন্তান জন্ম দিতে সহায়তা করেন, দেবু নাথ জানান এম্বুলেন্স এর মধ্যে সব ধরনের যন্ত্রপাতি থাকায় নির্বিঘ্নে সম্ভব হয়েছে৷

মা এবং শিশু উভয়েই সুস্থ অবস্থায় এখন কাঞ্চনপুর মহকুমা হাসপাতালে রয়েছেন৷ প্রসুতি পরিবারের পক্ষ থেকে ১০২ এম্বুলেন্স পরিষেবাকে ধন্যবাদ জানিয়েছেন৷ আরও একটি কল আসে ভোর বেলা ৪.৩০ মিনিট নাগাদ৷ চন্ডিপুর গোবিন্দ পাড়া থেকে কালবী রিয়াং স্বামী বীর চন্দ্র রিয়াং উনার বাড়ী থেকে আসার সময় দুই টি ছেলে জন্ম হয়৷ উত্তর ত্রিপুরা ডিসট্রিক্ট কো -অর্ডিনেটর সুব্রত নাথ জানান , ১০২ এম্বুলেন্স পরিষেবা গর্ভবতী মহিলা, ইমারজেন্সি রোগি সহ দুর্ঘটনাগ্রস্ত রোগি, সমস্ত ধরনের রেফার রোগিদের পরিষেবা বিনা মূল্যে দিয়ে থাকে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top