News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লি-সহ ১৩টি রাজ্যে পৌঁছল করোনা টিকা, ১৬ জানুয়ারি টিকাকরণ
Image

দিল্লি-সহ ১৩টি রাজ্যে পৌঁছল করোনা টিকা, ১৬ জানুয়ারি টিকাকরণ

নয়াদিল্লি, ১২ জানুয়ারি (হি.স.): আগামী ১৬ জানুয়ারি থেকে টিকাকরণ কর্মসূচি শুরু হতে চলেছে ভারতে। টিকা নিয়ে দেশ জুড়ে আশার পারদ চড়ছে, উৎসাহের অন্ত নেই। অবশেষে মহারাষ্ট্রের পুণের আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার ইন্ডিয়া, স্পাইসজেট এবং ইন্ডিগোর বিমানে দেশের ১৩টি রাজ্যে পৌঁছে গেল কোভিশিল্ডের করোনা-টিকা। মঙ্গলবার সকালে কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রী হরদীপ সিং পুরী জানান, পুণে থেকে এয়ার ইন্ডিয়া, স্পাইসজেট এবং ইন্ডিগোর ৯টি বিমানে ৫৬.৫ লক্ষ পৌঁছে যাবে দিল্লি, চেন্নাই, কলকাতা, গুয়াহাটি, শিলং, আহমেদাবাদ, হায়দরাবাদ, বিজওয়াড়া, ভুবনেশ্বর, পাটনা, বেঙ্গালুরু, লখনউ ও চন্ডীগড়ে। সেই মতো এদিনই ১৩টি রাজ্যে পৌঁছে গিয়েছে করোনা-টিকা। প্রথমে চিকিৎসক এবং সমস্ত স্বাস্থ্যকর্মীকে দেওয়া হবে এই টিকা। তার পরে টিকা দেওয়া হবে পুলিশদের।


দিল্লি : এদিন দুপুরের মধ্যেই পুণে থেকে করোনা-টিকা নিয়ে দিল্লিতে পৌঁছে যায় স্পাইসজেটের বিমান। ৩৪টি বক্সে ১০৮৮ কেজি করোনা-টিকা পৌঁছে যায় দিল্লি বিমানবন্দরে।
কলকাতা : কলকাতায় এদিনই পৌঁছল করোনা-টিকা। মঙ্গলবার পুণের সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া থেকে স্পাইসজেটের বিশেষ কার্গো বিমানে নিয়ে আসা হয় কোভিশিল্ডের ৭ লক্ষ ডোজ। দুপুর পৌনে ২’টো নাগাদ কলকাতা বিমানবন্দরে নামে কার্গো বিমানটি। বিমানবন্দরে আগে থেকেই প্রস্তুত রাখা ছিল ইনসুলেটেড ভ্যান। সেই টিকা ইনসুলেটেড ভ্যানে করে বাগবাজারের সেন্ট্রাল মেডিক্যাল স্টোরে নিয়ে যাওয়া হয়। ওখানেই নিরাপত্তার ঘেরাটোপে থাকবে টিকা।

পাটনা : বিহারের রাজধানী পাটনাতেও এদিন পৌঁছেছে করোনা-টিকা। বিমানবন্দর থেকে ওই টিকা নিয়ে যাওয়া হয় পাটনার নালন্দা মেডিক্যাল কলেজে।
বেঙ্গালুরু : মঙ্গলবার পুণের সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া থেকে ৭.৯৫ লক্ষ শিশিতে কোভিশিল্ডের করোনা-টিকা পৌঁছেছে বেঙ্গালুরুতে। টিকার প্রতিটি ডোজ ০.৫ মিলিলিটার এবং প্রতিটি শিশিতে ১০ ডোজ করে রয়েছে।


আহমেদাবাদ : আহমেদাবাদে পৌঁছে গিয়েছে প্রথম দফার করোনা-টিকা। পুণের আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টিকা নিয়ে আহমেদাবাদের সর্দার বল্লবভাই প্যাটেল বিমানবন্দরে পৌঁছয় করোনা-টিকা। ২.৭৬ লক্ষ ডোজ এসেছে এদিন।

এছাড়াও এদিনই হায়দরাবাদ, চেন্নাই, ভুবনেশ্বর, গুয়াহাটি, শিলং-সহ মোট দেশের ১৩টি শহরে পৌঁছে গিয়েছে করোনা-টিকা। আগামী ১৬ জানুয়ারি থেকে টিকাকরণ কর্মসূচি শুরু হতে চলেছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top