News Flash

  • Home
  • Uncategorized
  • সন্ত্রাসবাদের বিষয়ে সর্বদা জিরো-টলারেন্স নীতি : সেনা প্রধান
Image

সন্ত্রাসবাদের বিষয়ে সর্বদা জিরো-টলারেন্স নীতি : সেনা প্রধান

নয়াদিল্লি, ১২ জানুয়ারি (হি.স.): সন্ত্রাসবাদের বিষয়ে সর্বদা জিরো-টলারেন্স নীতি ভারতীয় সেনাবাহিনীর। জানিয়ে দিলেন সেনা প্রধান জেনারেল মনোজ মুকুন্দ নরবণে। সেনা দিবসের প্রাক্কালে, মঙ্গলবার বার্ষিক সাংবাদিক সম্মেলনে সেনা প্রধান বলেছেন, ‘পাকিস্তান প্রতিনিয়ত সন্ত্রাসবাদকে প্ররোচনা দিয়ে চলেছে। সন্ত্রাসের বিষয়ে আমাদের জিরো-টলারেন্স নীতি। সন্ত্রাসবাদের বিষয়ে এটা আমাদের স্পষ্ট বার্তা।’    


সেনা প্রধান এদিন বলেন, ‘বিগত বছরে আমাদের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ ছিল কোভিড-১৯ এবং নর্দার্ন সীমান্তের পরিস্থিতি। নর্দার্ন সীমান্তজুড়ে আমরা উচ্চ সতর্কতা বজায় রেখেছি।’ তিনি আরও জানান, ‘পাকিস্তান প্রতিনিয়ত সন্ত্রাসবাদকে প্ররোচনা দিয়ে চলেছে। পাকিস্তান ও চিন একত্রে শক্তিশালী হুমকির পরিস্থিতি তৈরি করেছে।’ ভারত ও চিনের মধ্যে উত্তেজনা প্রসঙ্গে সেনা প্রধান বলেন, পারস্পরিক আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করা হবে। আমি নিশ্চিত সমস্ত সমস্যার সমাধান হবে। উত্তর-পূর্বাঞ্চলের সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে সেনা প্রধান জানান, উত্তর-পূর্বাঞ্চলের বিষয়ে বলতে হলে, নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হয়েছে। মিজোরামে কোনও হিংসা নেই। মণিপুরে দুই-একটি গোষ্ঠী জড়িত। অসমের বেশিরভাগই শান্ত। সামগ্রিকভাবে উত্তর-পূর্বের পরিস্থিতি উন্নতি হয়েছে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top