News Flash

  • Home
  • Uncategorized
  • বিশালগড়ে বিদ্যুৎস্পৃষ্টে আহত যুবক
Image

বিশালগড়ে বিদ্যুৎস্পৃষ্টে আহত যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জানুয়ারি৷৷ বিশালগড় এর উত্তর ব্রজপুরে মহানাম যজ্ঞ অনুষ্ঠানে শেষদিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে এক যুবক৷ বিদ্যুৎস্পৃষ্ট যুবককে ঘটনাস্থল থেকে উদ্ধার করে বিশালগড় হাসপাতালে নিয়ে আসা হলে জরুরি বিভাগে কোন চিকিৎসক এবং নার্সকে পাওয়া যায়নি বলে অভিযোগ৷


তাতে স্থানীয় মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়৷ রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পর একজন চিকিৎসক সেখানে আসেন৷ প্রাথমিক চিকিৎসার পর রোগীকে সেখান থেকে আগরতলা জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়৷ মহকুমা হাসপাতালের জরুরী বিভাগে সবসময় চিকিৎসক-নার্স থাকার কথা থাকলেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর যুবককে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসার পর কোন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীকে না পাওয়ায় খুব চরম আকার ধারণ করে৷ চিকিৎসক এবং নার্সদের বিরুদ্ধে অভিযোগ এনেছেন সংশ্লিষ্ট লোকজনরা৷ চিকিৎসা পড়িস আবার কাজে নিযুক্ত দের আরো দায়িত্ববান হতে অনুরোধ জানিয়েছেন তারা৷ বিষয়টি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top