News Flash

  • Home
  • Uncategorized
  • মাতাবাড়ির উন্নয়নে ৩৭ কোটি ৮০ লক্ষ টাকা মঞ্জুর করল কেন্দ্র
Image

মাতাবাড়ির উন্নয়নে ৩৭ কোটি ৮০ লক্ষ টাকা মঞ্জুর করল কেন্দ্র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জানুয়ারি৷৷ একান্ন পিঠের একটি মাতা ত্রিপুরেশ্বী মন্দিরের উন্নয়ন প্রকল্পে কেন্দ্রীয় সরকার ৩৭ কোটি ৮০ লক্ষ টাকা মঞ্জুর করেছে৷ কেন্দ্রীয় পর্যটন মন্ত্রকের তরফ থেকে রাজ্যের পর্যটন দফতরকে বিষয়টি জানানো হয়েছে৷


পর্যটন দপ্তরের অধিকর্তা প্রকল্পের ডিপিআর কেন্দ্রীয় সরকারের কাছে উপস্থাপন করেছিল গত বছরের ৪ নভেম্বর৷ মূলত কেন্দ্রীয় সরকারের ‘প্রসাদ’ স্কিমে এই টাকা মঞ্জুর করা হয়েছে৷ কেন্দ্রীয় সরকারের তরফ থেকে রাজ্য সরকারকে দেওয়া চিঠিতে উল্লেখ করা হয়েছে, রাজ্যের এই পর্যটন কেন্দ্রের বিকাশে মূলত মন্দিরকে ঘিরে ৩৩টি ছোট বড় কাজ করা হবে৷ ইমপ্লিমেন্টিং এজেন্সি হিসেবে ত্রিপুরা ট্যুরিজম ডেভেলাপমেন্ট কর্পোরেশন লিমিটেডকে (টিটিডিসিএল) দায়িত্ব দেওয়া হয়েছে৷ এই টাকা টিটিডিসিএলকে সরাসারি দেওয়া হবে৷ এদিকে, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ট্যুইটারে উল্লেখ করেন, ৩৭ লক্ষ ত্রিপুরাবাসী ধন্যবাদ জানাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী প্রহলাদ প্যাটেলকে৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top