News Flash

  • Home
  • Uncategorized
  • বাংলাদেশের ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৪ জন
Image

বাংলাদেশের ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৪ জন

ঢাকা, ১১ জানুয়ারি (হি.স.) : বাংলাদেশের গাজীপুর জেলায় ভয়াবহ অগ্নিকাণ্ড । সোমবার গাজীপুর জেলার গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুরের এই ঘটনায় এক দম্পতি-সহ মৃত্যু হয়েছে চারজনের।এছাড়া আগুনে দগ্ধ ও আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। এ ঘটনায় ৪৬টি ঘর পুড়ে ছাই হয়েছে বলে জানা গেছে।

সোমবার ভোর ৫টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর পূর্বপাড়া নব্বই কলোনিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে নিহত হন চারজন। নিহতরা হলেন- মুন্নি বেগম (৩০) ও তার স্বামী মিলন মিয়া (৪০)। তাদের বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার সন্ধ্যাইলপুর গ্রামে, প্রতিবেশী ফরহাদ হোসেন (৩৮) একই গ্রামের আশরাফ আলীর ছেলে ও আবদুল আউয়াল (৪০) জগন্নাথপুরের পলাশবাড়ী গ্রামের উসমান গনির ছেলে।

খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আধঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কবিরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভোর ৫টার দিকে কালামপুর পূর্বপাড়া নব্বই কলোনিতে আগুন লাগে। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় নারীসহ চারজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন অন্তত ১৫ জন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে এ ঘটনায় ৪৬টি ঘর পুড়ে গেছে। তাৎক্ষণিকভাবে ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top