News Flash

  • Home
  • Uncategorized
  • অমিত শাহের বাসভবনে ইয়েদুরাপ্পা
Image

অমিত শাহের বাসভবনে ইয়েদুরাপ্পা

নয়াদিল্লি, ১০ জানুয়ারি (হি. স.): রাজনৈতিক জল্পনা উস্কে দিয়ে রবিবার দিল্লিতে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাসভবনে গেলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা। দুজনের মধ্যে হওয়া রুদ্ধদ্বার বৈঠকে উপস্থিত ছিলেন কর্ণাটকের দায়িত্বপ্রাপ্ত নেতা অরুণ সিং। গুরুত্বপূর্ণ এই বৈঠকে রাজ্যের একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।
অমিত শাহ সঙ্গে বৈঠকে বসার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইয়েদুরাপ্পা জানিয়েছিলেন, রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য দিল্লিতে এসেছি।

সম্প্রতি বিজেপি গ্রাম পঞ্চায়েত এবং পৌর নির্বাচনে আশাতীত ভালো ফল করেছে। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছি। আর কয়েক মাসের মধ্যেই লোকসভা এবং বিধানসভার কয়েকটি আসনে উপনির্বাচন। আসনগুলিতে প্রার্থীকে হবে সে বিষয়ে আলোচনা করা হবে বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি মুখ্যমন্ত্রীও আশ্বস্ত করেছেন যে রাজ্যে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top