News Flash

  • Home
  • Uncategorized
  • আলোচনার মাধ্যমে ভারতের সঙ্গে বিবাদ মেটাতে চান নেপালের প্রধানমন্ত্রী
Image

আলোচনার মাধ্যমে ভারতের সঙ্গে বিবাদ মেটাতে চান নেপালের প্রধানমন্ত্রী

কাঠমান্ডু, ১০ জানুয়ারি (হি.স.): ভারতের সঙ্গে মানচিত্র নিয়ে বিতর্ক শুরু হওয়ার পর থেকে যে অশান্তির সূত্রপাত হয়েছে। ফের আলোচনার মাধ্যমেই তা মেটানোর জন্য সওয়াল করলেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। তবে কালাপানি, লিম্পিয়াধুরা ও লিপুলেখের দাবিও যে ছাড়ছেন না তাও পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন।

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে কাঠমাণ্ডুতে অবস্থিত নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা  ওলির বাসভবনে মন্ত্রিসভার একটি জরুরি বৈঠক হয়। সেখানে কালাপানি, লিম্পিয়াধুরা, লিপুলেখ  তিনি ভারতের থেকে পুনরুদ্ধার করবেন বলে প্রতিশ্রুতি দেন  । তবে আগের মত অনড় মনোভাব না দেখিয়ে আলোচনার মধ্যে দিয়েই এই সমস্যার সমাধান করবেন বলে জানান।

রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, ২০২২ সাল পর্যন্ত মেয়াদ ছিল সরকারের। কিন্তু, নেপালের শাসকদল কমিউনিস্ট পার্টির মধ্যে যেভাবে ওলির প্রতি ক্ষোভ বাড়ছিল তাতে তিনি কত প্রধানমন্ত্রী থাকতে পারবেন তা নিয়ে প্রশ্ন উঠছিল। বিষয়টি বুঝতে পেরেই সরকার ভেঙে দিয়ে আগামী এপ্রিল মাসে ফের নির্বাচনের রাস্তায় হাঁটার পরিকল্পনা নেন কেপি শর্মা ওলি। উদ্দেশ্য ছিল, দেশে বিশৃঙ্খলা তৈরি করে নিজেকে সর্বশক্তিমানে পরিণত করা। দলের ঘেরাটোপ থেকে বেরিয়ে নেপালের একনায়ক হয়ে ওঠা। আর তাই কেয়ারটেকার প্রধানমন্ত্রী হয়েও ভারতের সঙ্গে সীমান্ত বিবাদ মেটানোর বিষয়ে এখন থেকেই চেষ্টা শুরু করছেন। যাতে এই বিষয়টি নেপালে ভোটের সময়ে প্রচারের কাজে লাগানো যায়।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top