News Flash

  • Home
  • Uncategorized
  • কৃষক আন্দোলনের জেরে বন্ধ করে দেওয়া হল চিল্লা, গাজীপুর সীমান্ত
Image

কৃষক আন্দোলনের জেরে বন্ধ করে দেওয়া হল চিল্লা, গাজীপুর সীমান্ত

নয়াদিল্লি, ১০ জানুয়ারি (হি. স.): কৃষক আন্দোলনের জেরে দিল্লি- উত্তরপ্রদেশের চিল্লা, গাজীপুর সীমান্ত ট্রাফিক চলাচলের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে নয়ডা এবং গাজিয়াবাদ থেকে আসা গাড়িগুলো দিল্লিতে প্রবেশ করতে পারবে না।


দিল্লি ট্রাফিক পুলিশের তরফ থেকে জনগণকে উদ্দেশ্য করে জানানো হয়েছে আনন্দ বিহার, দিল্লি- নয়ডা ফ্লাইওভার, ভোপরা, লোনি দিয়ে ঘুরে যেতে হবে। অন্যদিকে দিল্লি – হরিয়ানা মাঝে টিকরি এবং ধানসা সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে। ঝাতিখাড়া সীমান্ত শুধুমাত্র হালকা যানবাহন, দুই চাকার বাহন, পথচারীদের জন্য খুলে দেওয়া হয়েছে। ফলে প্রতিবেশী রাজ্য হরিয়ানা যাওয়ার জন্য ঝড়োডা, দাউরালা, কাপাসেরা, বাদুসরাই, ৮ নম্বর জাতীয় সড়কের রজকরী, বিজয়াসন, পালম বিহার, দুন্ধনহেরা খোলা রাখা হয়েছে।

উল্লেখ করা যেতে পারে কেন্দ্রীয় সরকারের সঙ্গে দিল্লির বিজ্ঞান ভবনে একাধিক বার বৈঠকে বসা সত্বেও কোন রকমের সমাধানসূত্র বেরিয়ে না আসায় আন্দোলন জোরদার করার ডাক দিয়েছে কৃষক সংগঠনের নেতারা। ২৬ জানুয়ারি দিল্লির রাজপথে ট্রাক্টর মিছিল করার ডাক দিয়েছে কৃষকরা।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top