News Flash

  • Home
  • Uncategorized
  • মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচার করায় ধৃত যুবক পুলিশ রিমান্ডে
Image

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচার করায় ধৃত যুবক পুলিশ রিমান্ডে

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ৯ জানুয়ারি৷৷ অবশেষে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং উনার স্ত্রী নীতি দেবের বিরুদ্ধে অশ্রাব্য ভাষা প্রয়োগ করে সামাজিক মাধ্যম অর্থাৎ ফেসবুকে পোস্ট করা যুবককে আটক করল পুলিশ৷ অভিযুক্ত যুবককে ব্যাঙ্গালুরুর থেকে গ্রেপ্তার করে রাজ্যে নিয়ে আসে উত্তর জেলার পুলিশ৷ ধৃত যুবকের নাম একলাছ উদ্দিন৷বাড়ি কালাগাঙ্গের পার গ্রাম পঞ্চায়েতে৷বর্তমানে সে পুলিশি রিমান্ডে রয়েছে৷

ঘটনার বিবরণে প্রকাশ, উত্তরের জেলার কদমতলা থানাধীন কালাগাঙ্গেরপার গ্রাম পঞ্চায়েতের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা একলাছ উদ্দিন পিতা জমির উদ্দিন তার নিজের ঙ্দ্ধনত্থত্ব ন্ডত্মত্ম্থদ্ভ্র ন্দ্ম নামের ফেসবুকে একাউন্টে রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব এবং উনার স্ত্রী নীতি দেবের বিরুদ্ধে অশ্রাব্য ভাষায় একটি আপত্তিকর পোস্ট করে৷তারই পরিপ্রেক্ষিতে গত ৩১ ডিসেম্বর কদমতলা কুর্তি বিজেপি মন্ডলের পক্ষ থেকে কদমতলা থানায় অভিযুক্ত যুবকের বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়৷লিখিত অভিযোগ পেয়ে কদমতলা থানার পুলিশ ৭৫ নম্বরের ভারতীয় দণ্ডবিধির সুনির্দিষ্ট বিভিন্ন ধারায় মামলা রুজু করে তদন্তে নেমে পড়ে৷


তদন্তে নেমে পুলিশ জানতে পারে অভিযুক্ত একলাছ উদ্দিন কর্মসূত্রে বেঙ্গালুর থাকে৷ সেই সূত্র ধরে উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর তত্ত্বাবধানে রাজ্য পুলিশের একটি টিম অভিযুক্তকে গ্রেফতার করতে ব্যাঙ্গালুর পাড়ি দেয়৷ ব্যাঙ্গালোর থেকে অভিযুক্ত একলাছ উদ্দিনকে গ্রেপ্তার করে গত পরশু রাতে রাজ্যে নিয়ে আসে৷ তারপর গতকাল ধর্মনগর জেলা আদালতে পুলিশি রিমান্ড চেয়ে অভিযুক্তকে আদালতে প্রেরণ করা হয়৷ আদালত আগামী ১২ জানুয়ারি পর্যন্ত অভিযুক্ত এখলাছ উদ্দিনকে পুলিশি রিমান্ডে নির্দেশ দেন৷ বর্তমানে অভিযুক্ত একলাছ উদ্দিন কদমতলা থানার হেফাজতে রয়েছে৷ পাশাপাশি কদমতলা থানার পুলিশ এখলাছ উদ্দিনকে যুগ-জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top