News Flash

  • Home
  • Uncategorized
  • মহারাষ্ট্রে দিনে-দুপুরে গয়নার দোকানে গুলি, আহত তিন
Image

মহারাষ্ট্রে দিনে-দুপুরে গয়নার দোকানে গুলি, আহত তিন

থানে, ১০ জানুয়ারি (হি. স.): মহারাষ্ট্রের থানের আম্বেরনাথে গয়নার দোকানে দিনেদুপুরে গুলি চালানোর ঘটনায় তিনজন গুরুতর জখম। ঘটনাস্থলে পুলিশের বিশাল বাহিনী।
 স্থানীয় থানার তরফ থেকে জানানো হয়েছে রবিবার দুপুর ১টা ৪০ মিনিট নাগাদ দুটি বাইকে করে চার জন দুষ্কৃতী গয়নার দোকানে ছিনতাই করার চেষ্টা করে।

গয়নার দোকানে ঢুকতে চেয়ে এলোপাতাড়ি গুলি চালায় দুষ্কৃতীরা। এলোপাথাড়ি গুলিতে ঘটনাস্থলে গুরুতর জখম হন তিনজন। পরিস্থিতি বেগতিক বুঝতে পেরে চম্পট দেয় দুষ্কৃতীর দল। দুষ্কৃতী হামলার খবর পেয়ে  পৌঁছয় পুলিশ। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। গোটা ঘটনা তদন্ত করে দেখছে পুলিশ।

ইতিমধ্যেই সিল করে দেওয়া হয়েছে গোটা এলাকা। দুষ্কৃতীদের সন্ধানে একাধিক জায়গায় চালানো হচ্ছে তল্লাশি। এর পেছনে কোনও বড় চক্র কাজ করছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। পরিস্থিতি থমথমে। প্রশ্নের মুখে রাজ্যের আইনশৃঙ্খলা ব্যবস্থা।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top