News Flash

  • Home
  • Uncategorized
  • সিডনি টেস্টে জয়ের জন্য ভারতীয় দলকে ৪০৭ রানের বিশাল লক্ষ্যমাত্রা দিল অস্ট্রেলিয়া
Image

সিডনি টেস্টে জয়ের জন্য ভারতীয় দলকে ৪০৭ রানের বিশাল লক্ষ্যমাত্রা দিল অস্ট্রেলিয়া

সিডনি, ১০ জানুয়ারি (হি.স.): সিডনি টেস্টে জয়ের জন্য ভারতকে ৪০৭ রানের লক্ষ্যমাত্রা দিল অস্ট্রেলিয়া ।রবিবার ৪০৭ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে ভারত চতুর্থ দিনের শেষে ভারতীয় দিল দ্বিতীয় ইনিংসে ২ উইকেটের বিনিময়ে ৯৮ রান তুলেছে। শুভমন গিল ৩১ ও রোহিত শর্মা ৫২ রান করে আউট হয়েছেন। পূজারা ৯ ও রাহানে ৪ রান করে অপরাজিত রয়েছেন। জয়ের জন্য শেষ দিনে ভারতের দরকার ৩০৯ রান। হাতে রয়েছে ৮টি উইকেট। যদিও রবীন্দ্র জাদেজা চোটের জন্য ব্যাট করতে পারবেন না বলেই খবর।

প্রত্যাশামতোই সিডনি টেস্টের চতুর্থ দিনের শেষে ম্যাচে আরও সুবিধাজনক জায়গায় পৌঁছে গেল অস্ট্রেলিয়া। তৃতীয় দিনের দুই উইকেটে ১০৩ রান থেকে এদিন খেলা শুরু করে অস্ট্রেলিয়া। তবে অজিদের ১৩৮ রানের মাথায় আউট হন লাবুশানে (৭৩)। এরপর দ্রুত ফেরেন ম্যাথু ওয়েড (৪)। তারপরই অবশ্য ক্যামেরন গ্রিনের সঙ্গে জুটি বাঁধেন স্মিথ। দু’জনে মিলে ৬০ রান যোগ করেন। শতরান হাতছাড়া করে ৮১ রানে প্যাভিলিয়নে ফেরেন স্মিথ। একই রকমভাবে ক্যামেরন গ্রিনও শতরান মাঠেই ফেলে আসেন। তিনি ৮৪ রান করে বুমরাহর বলে আউট হন। কিন্তু ততক্ষণে অজিদের রান অনেকটাই এগিয়ে যায়। শেযদিকে টিম পেইন অপরাজিত ৩৯ রানের ইনিংস খেলেন। শেষপর্যন্ত চা পানের বিরতিতেই ৬ উইকেটে ৩১২ রানে ইনিংস ডিক্লেয়ার করে অস্ট্রেলিয়া। এর আগে প্রথম ইনিংসে ৯৪ রানের লিড থাকার সুবাদের জয়ের জন্য ভারতের লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৪০৭ রানে ।

চতুর্থ দিনে ম্যাচ ও সিরিজ বাঁচাতে ৪০৭ রানের বিশাল লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে প্রথম ইনিংসের মতোই ভাল শুরু করেন রোহিত–শুভমন। প্রথম উইকেটে ৭১ রান যোগ হয়। এরপরই অবশ্য হ্যাজেলউডের বলে আউট হন শুভমন (৩১)। অর্ধ–শতরান করে ফিরে যান রোহিতও (৫২)। দিনের শেষে ক্রিজে পূজারা এবং রাহানে। বাকি আর একদিন। অস্ট্রেলিয়ার প্রয়োজন আট উইকেট। আর ভারতের প্রয়োজন ৩০৯ রান।

তবে খেলার থেকেও সিডনি টেস্ট নিয়ে ইতিমধ্যে দেখা দিয়েছে অন্য বিতর্ক। তৃতীয় দিনের পর চতুর্থ দিনেও বর্ণবিদ্বেষমূলক মন্তব্য শুনতে হয়েছে মহম্মদ সিরাজকে। এজন্য ৬ অজি সমর্থককে মাঠ থেকে বেরও করে দেওয়া হয়। গোটা ঘটনার জন্য প্রায় দশ মিনিট বন্ধও থাকে দিনের খেলা।ঘটনায় ইতিমধ্যে ভারতীয় দলের কাছে ক্ষমাও চেয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top